শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নতুন অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার

অর্থ মন্ত্রণালয়ের নতুন অর্থসচিব হিসেবে নিয়োগ পেলেন মো. খায়েরুজ্জামান মজুমদার। বর্তমানে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হিসেবে কর্মরত আছেন।

আগামী ২৮ আগস্ট থেকে তার নিয়োগ কার্যকর হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

খায়েরুজ্জামান বর্তমান অর্থসচিব ফাতিমা ইয়াসমিনের স্থলাভিষিক্ত হচ্ছেন। ফাতিমা ইয়াসমিন ইতোমধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন।

গত ২৮ জুন ফাতিমা ইয়াসমিনকে তিন বছরের জন্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে এডিবি।

এ জন্য ফাতিমা ইয়াসমিন নিজের ইচ্ছা অনুযায়ী ২৮ আগস্ট থেকে সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন। এ বিষয়ে পৃথকভাবে আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার অর্থসচিব হওয়ায় সচিব পদে পদোন্নতি পেয়ে তার স্থলাভিষিক্ত হচ্ছেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. নূরুল আলম।

একই রকম সংবাদ সমূহ

ভারতে শিশু ধর্ষণের প্রধান অভিযুক্ত এনকাউন্টারে নিহত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বারুইপুর শহরতলিতে এগারো বছর বয়সী এক শিশুকে দলবদ্ধবিস্তারিত পড়ুন

পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। দীর্ঘ দুই বছরের অপেক্ষারবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয়
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস
  • এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব
  • বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
  • এ বছরই আমি দেশে ফিরব: শেখ হাসিনা
  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • নিজ দল থেকে মমতার বিদায়, তৃণমূলের চেয়ারম্যান হলেন অরূপ রায়
  • বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর করবে ভারত
  • পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত