বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নতুন খেলা শুরু করেছে ভারত: মাহমুদুর রহমান

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ইসকন কার্ডে ব্যর্থ হয়ে ভারত এবার ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে গুজবের নতুন খেলা শুরু করেছে।

শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জুলাই বিপ্লবের ঐক্য ধরে রাখতে হবে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, বিভক্তি আমাদের সবচেয়ে বড় শত্রু। ভারত এই ফাটলের সুযোগ নিতে চায়। জুলাই বিপ্লবের শহিদদের আমরা যেন না ভুলি। তাদের ত্যাগ আমাদের ঐক্য ধরে রাখার শক্তি জোগাবে।

তিনি বলেন, পুরাতন রাজনৈতিক দলগুলোর অভিজ্ঞতা বেশি। তাদের কাছে অনুরোধ, একটু শান্ত হোন। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। মনে রাখবেন, ঐক্য বিনষ্ট হলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।

মাহমুদুর রহমান বলেন, আমাদের প্রকৃত স্বার্থ হলো স্বাধীন সংবাদপত্র তৈরি করা। যে দলই ক্ষমতায় আসুক, দৈনিক আমার দেশের এডিটোরিয়াল পলিসি অপরিবর্তিত থাকবে।

তিনি আরও বলেন, আমি ১১ বছর মাঠের বাইরে ছিলাম। কিন্তু স্বাধীনতার পক্ষে লড়াই আমার কাজ ছিল এবং থাকবে।

একই রকম সংবাদ সমূহ

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা

শিক্ষা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার

সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে তীব্র সংকট ও অস্বাভাবিক দামে বিক্রিবিস্তারিত পড়ুন

  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত
  • ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
  • ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ জনের প্রাণ
  • শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী
  • নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা
  • থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?
  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ