সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নদীতে ভাসছিল ইয়াকুবের লাশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের পাঁচ দিন পর ইয়াকুব আলী (৪৩) নামে এক ট্রাকচালকের লাশ উদ্ধার হয়েছে। শনিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় সদর উপজেলার ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুরস্থ ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পশ্চিমে মো. আলীর ঘাটসংলগ্ন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী স্থান থেকে লাশটি উদ্ধার করে ফতুল্লা থানা পুলিশ।

নিহতের শরীরে আঘাতের একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গেছে। অর্থ লেনদেনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ট্রাকচালক ইয়াকুব আলীকে হত্যা করা হয়েছে বলে তার পরিচিতজনরা দাবি করলেও পুলিশ বলছে তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

নিহত ইয়াকুব আলী কিশোরগঞ্জ জেলার নিকলি থানার বাটি ভাড়াটিয়া গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে। তিনি ফতুল্লার দাপা শৈলকূড়া এলাকায় স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, গত ২৯ ডিসেম্বর আলীগঞ্জ এলাকা থেকে তিনি নিখোঁজ হলে তার আর কোনো হদিস পাওয়া যায়নি। পরে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। এলাকাবাসীর দাবি, টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে ইয়াকুবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত চান তারা।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আসাদ জানান, মরদেহের মাথার পেছনে দুটি আঘাতের চিহ্ন রয়েছে। সেখান থেকে রক্তক্ষরণের আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে সেটি দুর্ঘটনা, নাকি হত্যাকাণ্ড সে বিষয়টি ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

এ ব্যাপারে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, নদীর তীরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

একই রকম সংবাদ সমূহ

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা