শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নন-এমপিও শিক্ষক-কর্মচারীও পেতে পারেন বিশেষ অনুদান

বেতনভাতা না পেয়ে বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠানের ননএমপিও শিক্ষক কর্মচারীদের এমনিতেই দুর্ভোগ আর দুর্দশার শেষ নেই। আর্থিক, পারিবারিক ও সামাজিক দৈন্যদশা তাদের সারা বছরজুড়ে। তার উপর মহামারি করোনাভাইরাসের কারণে প্রতিষ্ঠান বন্ধের কারণে সেই বিপর্যয় আরো ছেঁকে বসেছে তাদের।
এমনই ১ লাখ ৫ হাজার নন-এমপিও শিক্ষক-কর্মচারীকে আবারো সরকার বিশেষ আর্থিক সহায়তা দিতে পারে। তাদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন নন-এমপিও ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষককে ৫ হাজার টাকা এবং ২৫ হাজার ৩৮ জন কর্মচারীকে আড়াই হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হতে পারে।
ইতোমধ্যে টাকা বরাদ্দ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নন এমপিও শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে গত বছর তাদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। সেজন্য প্রকৃত শিক্ষক-কর্মচারীদের তথ্য খুঁজে বের করতে দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোকে (ব্যানবেইস)।
প্রতিষ্ঠানের ডাটাবেইসে থাকা সারা দেশের ৮ হাজার ৪৯২টি স্কুল ও কলেজের নন-এমপিও ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষক ও ২৫ হাজার ৩৮ জন কর্মচারীসহ মোট ১ লাখ ৫ হাজার ৭৮৫ জনের তালিকা শিক্ষা মন্ত্রণালয়কে দেওয়া হয়েছিলো। এরপর তা স্থানীয় প্রাশাসনের মাধ্যমে যাচাই-বাছাই করা হয়। সেই তালিকার ভিত্তিতে প্রধানমন্ত্রীর ‘বিশেষ অনুদান’ খাত থেকে প্রাপ্ত অর্থ জেলা প্রশাসকদের কাছে সংশ্লিষ্ট নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুকূলে চেক/ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠানো হয়েছিলো।

এসব প্রতিষ্ঠান সরকার থেকে কোনো বেতনভাতা বা বরাদ্দ পায় না। প্রধানমন্ত্রী তার ‘বিশেষ অনুদান’-এর খাত থেকে এজন্য ৪৬ কোটি ৬৩ লাখ টাকা প্রণোদনা হিসেবে বরাদ্দ দিয়েছিলেন। ৬৪ জন জেলা প্রশাসকের মাধ্যমে তা বণ্টন করা হয়।

চলতি বছর একইভাবে ওই তালিকা ধরে অনুদানের ফাইল প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে আরো জানা গেছে, সম্প্রতি সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠকে এবারো নন এমপিও শিক্ষকদের আর্থিক অনুদান দেওয়ার বিষয়টি উত্থাপিত হলে সায় মেলে। এরপর অর্থ মন্ত্রণালয় গত বছরের তালিকা ধরে একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে। যেটা অনুমোদনের অপেক্ষায়। সেটা অনুমোদন পেলে ঈদের আগে না হলেও ঈদের পরে এ অর্থ বিতরণ করা হতে পারে।

ওই বরাদ্দ পাওয়ার পর সারাদেশের কারিগরি, মাদরাসা ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত নন-এমপিও ৫১ হাজার ২৬৬ জন শিক্ষকের জন্য আলাদা বরাদ্দ চাওয়া হতে পারে বলে সূত্রে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মমিনুর রশিদ বলেন, আমরা গত একমাস আগে নন-এমপিও লক্ষাধিক শিক্ষক-কর্মচারীদের তালিকা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেটি উচ্চ পর্যায় থেকে অনুমোদন হলে অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় দেয়া হবে। সেই অর্থ অনুদান হিসেবে তালিকাভুক্তদের মাঝে বিতরণ করা হবে। ঈদের পর ছাড়া সেটি সম্ভব হবে না বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের বিশেষ অনুদানের প্রস্তাবটি সরকারের সর্বোচ্চ মহলের অনুমোদনের অপেক্ষায়। তবে এ টাকা তারা ঈদের আগে পাবেন কি-না সেটি নির্ভর করছে ফাইল অনুমোদন ও অর্থ ছাড়ের ওপর। যেহেতু ঈদের আর কয়েকদিন বাকি রয়েছে, তাই এটি ঈদের পরে দেয়া হতে পারে।

এদিকে, এটি সাধুবাদ জানিয়েছে সারাদেশের নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তারা বলছেন অচিরেই স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও করার জন্য। তাহলে তাদেরকে অনুদান নিতে হবে না।

একই রকম সংবাদ সমূহ

সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

কোনো দেশ অবৈধভাবে পরিচালিত হলে সেখানে জনগণের অভ্যুত্থান ঘটে : রাজনাথকে রিজভী

‘বাংলাদেশে যেভাবে সরকার উৎখাত করা হয়েছে, ভারতেও তেমন চক্রান্ত চলছে’— ভারতের প্রতিরক্ষামন্ত্রীবিস্তারিত পড়ুন

কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দশজনে দাঁড়িয়েছে।বিস্তারিত পড়ুন

  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ