শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নরসিংদীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরায় দুই যাত্রীবাহী বাস ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

মঙ্গলবার ভোর ৩টার দিকে রায়পুরা উপজেলার নিলকুঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ দীঘিপাড়া গ্রামের ধনঞ্জয় দাসের ছেলে সানন্দ দাস (৫৫) ও একই উপজেলার চৌরাগুধা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে রেনু মিয়া (৬৬)। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় চৌরাগুধা গ্রামের কালাম মিয়ার ছেলে মো কামাল মিয়াকে (৩৫)। তাকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেন কালিকচ্ছ ইউপি সদস্য মো. সাইদুর রহমান মেম্বার।

তিনি জানান, গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে নরসিংদী এলাকায় মো কামাল মিয়া (৩৫) মারা গেছে। স্বজনরা লাশ বাড়ি নিয়ে যাচ্ছে।

আহতরা হলেন- পিকআপ চালক আবদুল জলিল (৫৫), সহকারী মো মাহমুদ আলী (৩৩) ধর্মতীর্থ গ্রামের কেশব দাশ (২৫), সুধাংশো দাশ (৪৫), সবুজ মিয়া (৩৩)। তারা সবাই একই উপজেলার এবং পেশায় মাছ ব্যবসায়ী।

হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে রায়পুরার নিলকুঠি এলাকায় একটি বিআরটিসি বাস চাকা পাংচার হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ভৈরবমুখী কিশোরগঞ্জের একটি যাত্রীবাহী বাস বিআরটিসি বাসের পেছন থেকে জোরে ধাক্কা দেয়। একই সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা নরসিংদীর ইটাখোলাগামী মাছভর্তি পিকআপটি দুর্ঘটনাকবলিত বাস দুটিকে ধাক্কা দেয়। একই সঙ্গে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয় এবং আহত হন আরও ১০ জন।

খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের লাশ উদ্ধার করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

ভৈরব হাইওয়ে থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, নিহতদের মরদেহ এখনো ভৈরব হাইওয়ে থানায় আছে। নিহতদের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যামবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ

দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনেরবিস্তারিত পড়ুন

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টারবিস্তারিত পড়ুন

  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
  • সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী