সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নর্দান ইউনিভার্সিটিতে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা ও হামদ-নাত

প্রেসবিজ্ঞপ্তি: নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এ “‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা, হামদ-নাত ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে “আমার চোখে বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভা, হামদ-নাত ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট-এর চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ-এর প্রফেসর, ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন প্রফেসর ড.আনোয়ারুল করীম, নির্বাহী পরিচালক, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র, এনইউবি এবং প্রফেসর ড. নজরুল ইসলাম, উপ-উপাচার্য, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ।

প্রধান অতিথির বক্তব্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, “বাঙ্গালী জাতির আশির্বাদ, মৃত্যুঞ্জয়ী নেতা, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইতিহাসের মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি দুনিয়ার নির্যাতিত-নিপীড়িত মানুষের শ্রেষ্ঠবন্ধু ছিলেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তারই সুযোগ্য কন্যার নেতৃত্বে বাঙালি জাতি এগিয়ে যাচ্ছে এবং বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন সুখীসমৃদ্ধ সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা, গতিশীল নেতৃত্ব, মানবিক মূল্যবোধ দিয়ে শুধু দেশেই নন, বহির্বিশ্বেও অন্যতম সেরা রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের সদস্য জনাব সাদ-আল-জাবির আব্দুল্লাহ, নর্দান ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ প্রফেসর ড. একরামুল ইসলাম, রেজিস্ট্রার কমডোর এম. মুনিরুল ইসলাম (অব:) সহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত পরিচালক শেখ মাহাবুব রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি : শিক্ষামন্ত্রী

বিদেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিশেষবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর

‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারকবিস্তারিত পড়ুন

  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বিএনপি সরকার বাস্তবায়ন করেছে: অর্থমন্ত্রী
  • খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে: শিক্ষামন্ত্রী
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান