বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নলতায় মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে এক স্কুল শিক্ষকের সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের প্রভাবশালী অলহাজ্ব আব্দুর রশিদ এর বিরুদ্ধে নলতা বাজার রোডের ধারে এক ব্যক্তির দোকান ঘর ভেঙ্গে দখল নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার সাতক্ষীরা দুপুরে প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কালিগঞ্জের পশ্চিম নলতা গ্রামের মৃত এ,বি,এম গোলাম মোস্তফার ছেলে স্কুল শিক্ষক মোঃ আনিছুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রায় ৩০ বছর আগে মরহুম আলহাজ্ব খানবাহাদুর মোবারক আলীর বড় ছেলে মরহুম আজিজার রহমানের কাছ থেকে আমার পিতা আমাদের বাড়ীর কাছে নলতা বাজার রোডের ধারে নলতা মৌজার জে.এল নং-১০ ও এস,এ ১৫৬০ নং খতিয়ানের এস,এ ১৩২২ দাগে একটি দখল পজিশন ক্রয়ের মাধ্যমে দোকান ঘর নির্মাণ করে নিজেরা ব্যবসা পরিচালনা করতে থাকি। পরে ২০১২ সালের জানুয়ারি মাসে জানতে পারি যে, আমার পিতার ক্রয় করা দখল পজেশনটির প্রকৃত মালিক আমাদের প্রতিবেশী মৃত দুখোরাম সরকারের ওয়ারেশগণ। ফলে ওয়ারেশ সূত্রে জমির প্রকৃত মালিক মৃত দুখোরাম সরকারের দুই ছেলে নিলু সরকার ও তিলিপ সরকারের কাছ থেকে দুই শতক জমি ২০১২ সালের ২৯ মার্চ কোবলামূলে ক্রয় করে ব্যবসা পরিচালনা অব্যহত রাখি। পরে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে সেহারা গ্রামের হামিজুদ্দিন এর ছেলে মোঃ হাফিজুর রহমানের কাছে মাসিক ৫শ’ টাকা হারে ভাড়া প্রদান করি, যা এখনো অব্যহত আছে। মোঃ আনিছুর রহমান অভিযোগ করে বলেন, সম্প্রতি নলতা গ্রামের মৃত মাজেদ গাজীর ছেলে মোঃ আব্দুর রশিদ ক্রয়সূত্রে আমার পিতার ক্রয়করা ওই জমিটির মালিক বলে বিভিন্ন ভাবে প্রচার করতে থাকে। কিন্তু আমাদের ক্রয়ের আগে রশিদের দলিলের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এর আগেও স্বাক্ষর জাল করে অন্যের সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগে ওই রশিদ ঢাকার শাহবাগ থানার একটি মামলায় কয়েক মাস হাজতবাস করে। জামিনে এসে গত ২২ মার্চ রাত দেড়টার দিকে পূর্ব নলতা গ্রামের জোবা শেখের ছেলে সন্ত্রাসী ফজলুকে দিয়ে আমার দোকান ঘর ভাঙ্গতে পাঠায়। কিছু ইট ছাড়ানোর পর বাজারের নৈশপ্রহরী গোলাম রব্বানী বাধা দিলে তাকে মারতে উদ্যত হয়। তখন ভয় পেয়ে সে পাশের নৈশ প্রহরী এছোম আলী মোল্যাকে সাথে নিয়ে বাধা দেয়। এসময় ফজলু স্বীকার করে যে, টাকার বিনিময় আলহাজ্ব আব্দুর রশিদ দোকান ঘর ভেঙ্গে দখল নেয়ার জন্য তাকে পাঠিয়েছে। তিনি আরো বলেন, এসব ঘটনার পর ২৮ মার্চ পরসম্পদ লোভি জালিয়াতি চক্রের হোতা আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ গাজীর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করি। কিন্তু এর পরও গত ১৮ এপ্রিল আমার ভাড়াটিয়া মোঃ হাফিজুর রহমানকে দোকান ঘর খালি করে দেয়ার জন্য হুমকি ধামকি প্রদান করেন রশিদ। না হলে মিথ্যে মামলা জড়িয়ে হয়রানির হুমকি দিয়ে যায়। তিনি পরসম্পদরোভি আব্দুর রশিদ গাজী কর্তৃক অবৈধভাবে দোকানঘর জবরদখলের পায়তারা বন্ধ সহ মিথ্যে মামলার হুমকি থেকে পরিত্রাণ পেতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্রবিস্তারিত পড়ুন

স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালিয়ে তিন বাহিনীর বিশেষবিস্তারিত পড়ুন

স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল

নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি অথবাবিস্তারিত পড়ুন

  • দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী
  • বিদেশে যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেপ্তার : শামা ওবায়েদ
  • ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয়ের কিছু নেই : এসআরবি
  • বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার
  • সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
  • ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত
  • ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী
  • তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ
  • এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ
  • প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির
  • হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময় বেঁধে দিলো মন্ত্রণালয়