বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নামের আগে দেশনায়ক বা রাষ্ট্রনায়ক ব্যবহার না করতে তারেক রহমানের নির্দেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের নামের আগে দেশনায়ক বা রাষ্ট্রনায়ক জাতীয় শব্দ ব্যবহারে নেতাকর্মীদের নিষেধ করেছেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সহকর্মী হিসেবে আপনাদের কাছে আমার অনুরোধ ও নেতা হিসেবে আপনাদের কাছে নির্দেশ, আমার নাম যখন কেউ বলবেন তখন দেশনায়ক বা রাষ্ট্রনায়ক এই কথাগুলো কথাগুলো দয়া করে ব্যবহার করবেন না।’

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিএনপি আয়োজিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

দেশে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে। এ জন্য জনগণকে সচেতন করতে হবে। সঙ্গে থাকতে হবে, সঙ্গে রাখতে হবে জনগণকে।’

রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এর জন্য স্বাধীন ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। বিএনপি যেকোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে।’

জবাবদিহি না থাকায় আওয়ামী লীগের স্বৈরাচারী হয়ে উঠেছিল বলে মন্তব্য করেছেন তারেক রহমান।
তিনি বলেন, ‘নির্বাচনের জবাবদিহি, প্রতিনিধির জবাবদিহি নিশ্চিত করাই মূল কাজ হবে। রাজনীতি রুগণ হলে অর্থনীতি রুগ্ন হয়। রাজনীতি ও অর্থনীতি রুগণ হলে স্বাস্থ্য, শিক্ষা সব ব্যবস্থাই রুগণ হবে। তাই জবাবদিহি নিশ্চিত করতে হবে জনপ্রতিনিধিদের মধ্যে।’

একই রকম সংবাদ সমূহ

কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষাবিস্তারিত পড়ুন

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা