বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এড. এবিএম সেলিম

নারী ও শিশুদের আইনী সহায়তা সেল এর দায়িত্ব পাওয়ায় সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের অভিনন্দন

হাবিবুল্লাহ বাহার, সাতক্ষীরা: সারাদেশে নারী ও শিশুদের নির্যাতন, হত্যার সঠিক তথ্য সংগ্রহ সহ দ্রুত আইনী সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে সারাদেশে আইনী সহায়তা সেল গঠন করা হয়।

উক্ত আইনী সহায়তা সেলে সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এবং নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা শাখার আইন উপদেষ্টা এড. এবিএম সেলিমকে মনোনীত করায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এর নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন সভাপতি ও দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমান , সিনিঃ সহ—সভাপতি বাংলাভিশন টেলিভিশন ও বাসস এর সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান আসাদ, সহ—সভাপতি দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি শেখ আব্দুল আলিম, সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ তৌফিকুজ্জামান লিটু।

সহ সাধারণ সম্পাদক দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার শেখ সিদ্দিকুর রহমান, সহ সাধারণ সম্পাদক  দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক দৈনিক অনির্বাণ পত্রিকার জেলা প্রতিনিধি জি এম সোহরাব হোসেন, অর্থ সম্পাদক দৈনিক রাজপথের দাবী পত্রিকার জেলা প্রতিনিধি এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, দপ্তর সম্পাদক সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার বার্তা সম্পাদক শহিদুল ইসলাম শহিদ।

প্রচার সম্পাদক দৈনিক খুলনাঞ্চল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আতিকুজ্জামান, ক্রীড়া সম্পাদক দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবীর হোসেন লিয়ন, সাংস্কৃতিক সম্পাদক ও সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আবু হুরাইরা, ধর্ম বিষয়ক সম্পাদক দৈনিক আজাদ বাণী পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবুল হোসেন, কার্যকরী সদস্য দৈনিক কাফেলা পত্রিকার চিফ রিপোর্টার মোঃ ঈদুজ্জামান ইদ্রিস।

দৈনিক সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি কে এম আনিছুর রহমান, দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মীর আবু বকর, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মোঃ মুনসুর রহমান, দি ডেইলি এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি নূর মোহাম্মাদ পাড়, দৈনিক অগ্রসর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মোরশেদুল হক,দৈনিক বিডি খবর পত্রিকার স্টাফ রিপোর্টার হাবিবুল্লাহ বাহার, দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সালাম পান্না, দৈনিক দেশ সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আমিরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, সাতক্ষীরাতে এ আইনী সহায়তা সেলে জেলা আইনজীবী সমিতির সদস্য এড. এ.বি.এম. সেলিম এবং এড. শামিমা পারভীন মিঠুকে দায়িত্ব দেওয়া হয়।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর