রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নার্সকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, ক্লিনিকের মালিক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে নার্সকে ধর্ষণ মামলার আসামি ক্লিনিকের মালিক সাইফুলকে পঞ্চগড়ে তার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ।

শনিবার ভোরে পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলায় আসামির নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মামলার অন্য আসামিরা জামিনে রয়েছেন। তবে সাইফুল মামলায় জামিন না নেওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এর কয়েকদিন আগে আসামিদের গ্রেফতারের দাবি করে জেলা শহরে একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার।

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলার একজন নারী নার্সিংয়ের ওপড় ডিপ্লোমা শেষ করে প্রায় তিন বছর আগে পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার নিউ পপুলার ও ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে নার্সের চাকরিতে যোগদান করেন। চাকরি শুরু করতে না করতেই ওই ক্লিনিকের মালিক সাইফুল ইসলাম বিয়ের তথ্য গোপন করে তাকে প্রেমের প্রস্তাব দেন। বারবার প্রত্যাখান করলেও পরবর্তীতে কৌশলে ক্লিনিকের একটি কক্ষে নিয়ে জোরপূর্বক নারীকে ধর্ষক করেন সাইফুল।

পরে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বছর যাবৎ মেলামেশা করেন। গত ৩১ মে বিয়ের আলোচনার কথা বলে ঠাকুরগাঁও শহরের টিকাপাড়াস্থ তার ভায়রা আলমগীরকে দিয়ে সন্ধ্যায় নারীকে ডেকে নেন। সেখানেও সাইফুল একটি কক্ষে ইচ্ছার বিরুদ্ধে তাকেকে ধর্ষণ করেন এবং দুইলাখ টাকা দিয়ে বিষয়টি বারাবারি করতে নিষেধ করেন। তা মানতে অস্বীকার করলে সাইফুল, তার ভায়রা আলমগীরসহ পরিবারের লোকজন বেধরক পারপিট করেন।

পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার সদর হাসপাতালে ভর্তি করে। পরে ওই নারী বাদী হয়ে সাইফুলসহ কয়েকজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীর হাসান জানান, আসামি সাইফুলকে ভোর রাতে গ্রেফতার করা হয়। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ওবিস্তারিত পড়ুন

বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে “ডেঙ্গুবিস্তারিত পড়ুন

  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক