রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নায়িকা মাহির সংসার ভেঙে গেল

সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ২০১৬ সালে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বেশ সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন তারা। যদিও বেশ কয়েকবার ভাঙনের গুঞ্জন উঠেছে। তবে প্রতিবারই স্বামীর সঙ্গে রোমান্টিক ছবি কিংবা স্ট্যাটাসে সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ‘অগ্নিকন্যা’ মাহি।

এবার আর কোনো গুঞ্জন নয়। নায়িকা নিশ্চিত করলেন তার সংসার ভেঙে যাওয়ার খবর।

গেল কয়েকদিন ধরে তার ফেসবুক স্ট্যাটাসগুলো আলোচনার জন্ম দিয়েছে। বাড়িয়েছে কৌতূহলও। অবশেষে ২২ মে দিবাগত রাতে স্বামীর সঙ্গে বিচ্ছেদের বিষয়টি স্পষ্ট করে স্ট্যাটাস দেন মাহি। সেখানে তিনি শ্বশুরবাড়ির লোকজনের কাছে ক্ষমাও চান এ সম্পর্ক ধরে না রাখতে পেরে।

মাহি লিখেছেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।’

বলার অপেক্ষা রাখে না এখানে তিনি ‘ভালো মানুষ’ হিসেবে দাবি করেছেন তার স্বামী পারভেজ মাহমুদ অপুকে।

তিনি আরও লেখেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরবাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো।’

এ পোস্ট নিয়ে জানতে চাইলে মাহি গণমাধ্যমে তার ডিভোর্সের সত্যতা নিশ্চিত করেন। তবে তার অনুরোধ নেতিবাচক কোনো কিছু আলোচনায় না আনতে। তিনি চান প্রাক্তন স্বামী ও শ্বশুরবাড়ির প্রতি সম্মানবোধটা বেঁচে থাকুক।

তবে কী কারণে এ বিচ্ছেদ- এ ব্যাপারে মুখ খোলেননি মাহি। জানাননি কবে নিয়েছেন এ সিদ্ধান্ত।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৫ মে অপুর গলায় বিয়ের মালা দেন মাহি। দাম্পত্য জীবনের পাঁচ বছরের মাথায় আলাদা হয়ে গেলেন তারা।

একই রকম সংবাদ সমূহ

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর