রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিখোঁজ রাতে, সকালে পদ্মা নদীতে মিলল রিকশাচালকের মরদেহ

রাজবাড়ীতে পদ্মা নদী থেকে লিটন খান (৪২) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের ডাক্তারখানা এলাকার পদ্মা নদী থেকে উদ্ধার করা হয় মরদেহটি।

নিহত লিটন খান বরাট ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের আক্কাস খানের ছেলে।

নিহতের স্ত্রী হালিমা বেগম জানান, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় তার স্বামী বের হন রিকশা নিয়ে।

এরপর রাত ১০টার দিকে ফোন করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায় এবং তিনি সাড়া দেননি। পরে রাত ২টার দিকে আবার ফোন করলেও মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সকালে স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন পদ্মা নদীতে একটি মরদেহ ভেসে আছে।

পরে গিয়ে তিনি তার স্বামীর মরদেহ শনাক্ত করেন।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হতে পারে।

এদিকে দৌলতদিয়া নৌ পুলিশের ওসি ত্রিনাথ সাহা জানান, নদী থেকে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা ও তদন্ত কার্যক্রম শুরু করা হবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক