বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিজেকে বিজয়ী ঘোষণা করে যে বার্তা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: নিজেকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমরা আমাদের দেশকে উপশম দিতে যাচ্ছি।

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে আজ নির্বাচনি পর্যবেক্ষণ অনুষ্ঠানে তার ভাষণে ট্রাম্প সীমান্ত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন এবং বলেন, ‘এই বিজয় আমেরিকার জনগণের এক বিশাল অর্জন।’

ট্রাম্প বলেন, আমেরিকা আমাদের এমন একটি অভূতপূর্ব এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে যা আমাদের অগ্রগতির পথকে সুগম করবে।

তিনি আরও বলেন, এই নির্বাচন মার্কিনিদের জন্য বিশেষ দিন হয়ে থাকবে এবং একদিন সমর্থকরা এই দিনকে তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে দেখবেন।

ট্রাম্প বলেন, রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের কাছ থেকে সিনেট পুনরুদ্ধার করেছে, যা তাদের দলের জন্য একটি বিশাল অর্জন।

ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ধন্যবাদ জানান। তাকে তিনি ‘ফার্স্ট লেডি’ হিসেবে উল্লেখ করেন। মেলানিয়ার বইয়ের প্রশংসা করে তিনি বলেন, তার নম্বর ওয়ান বেস্ট সেলার’ বই রয়েছে এবং তিনি মানুষকে সাহায্য করার জন্য কঠোর পরিশ্রম করছেন। মঞ্চে দাঁড়ানো তার সন্তানদের প্রতিও কৃতজ্ঞতা জানান ট্রাম্প।

যদিও ট্রাম্প এখনও প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোট পূর্ণ করতে পারেননি (৪টি বাকি আছে) তারপরও সমর্থকদের সামনে এই বিজয়কে ‘রাজনৈতিক জয়’ হিসেবে ঘোষণা করেন। তার সঙ্গে মঞ্চে ছিলেন সহ-প্রার্থী জেডি ভ্যান্স, স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং প্রচারণা দলের সদস্যরা। ভাষণ শেষে সমর্থকরা ‘ইউএসএ, ইউএসএ’ বলে স্লোগান দেন।

দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ কারণে তার বিজয় ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র।

ট্রাম্প তার প্রচারণার স্লোগান, ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ উল্লেখ করে বলেন, এটি একটি মহান বিজয় যা আমাদের দেশের জন্য স্বর্ণযুগ নিয়ে আসবে।

সূত্র: বিবিসি

একই রকম সংবাদ সমূহ

এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিকদের আন্দোলনের নামে কিছু ব্যক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে এবংবিস্তারিত পড়ুন

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে চীনা মন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারবিস্তারিত পড়ুন

আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ

ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ব্যাঙ্গাত্মকবিস্তারিত পড়ুন

  • আ.লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে পেলে-পুষে নিরাপদে রাখছে বিএনপি নেতাকর্মিরা: নাহিদ ইসলাম
  • গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
  • শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি
  • আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী
  • পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের
  • পোশাকশ্রমিকদের আন্দোলন ‘ছিনতাইয়ের’ অপচেষ্টা নিয়ে মাহদী আমিনের সতর্কবার্তা
  • এনসিপির জামায়াত জোট ছাড়ার বিষয়ে যা জানা গেল
  • জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী