শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোনো ঝামেলা ছাড়াই নির্বাচন হবে বলে আশাবাদী মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন কোনো ধরনের ঝামেলা ছাড়াই সম্পন্ন হবে বলে তারা আশাবাদী। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশ এখন গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার সম্ভাব্য নির্বাচন সময় ঘোষণা করেছে এবং অধিকাংশ রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা করেছে। এতে নির্বাচনকে ঘিরে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, “বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উপযোগী আছে। কোনো অবস্থাতেই নির্বাচন ব্যাহত হওয়ার মতো পরিস্থিতি নেই এবং এমন আশঙ্কাও দেখি না।”

চট্টগ্রাম বন্দরে হ্যাডলিঙ্ক দেওয়ার বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, “চট্টগ্রাম পোর্টকে হ্যাডলিঙ্ক দেওয়া হয়েছে। তারা ভালো মনে করে দিয়েছে—এটা আমরা দেখব।”

বিএনপির মনোনয়ন–সম্পর্কিত অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি একটি বড় রাজনৈতিক দল—নদীর মতো। অনেক আসনে ৪-৫ জন করে প্রার্থী থাকে। কিছু সমস্যা হবেই, আগেও হয়েছে। এতে কোনো অসুবিধা নেই; বরং প্রমাণ করে বিএনপি একটি বড় দল।”

একই রকম সংবাদ সমূহ

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধীবিস্তারিত পড়ুন

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজ-খবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতাবিস্তারিত পড়ুন

হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ও পলাতক আওয়ামী লীগবিস্তারিত পড়ুন

  • বিএনপির নামে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
  • বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
  • লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে এনসিপির ওপর হামলায় গ্রেপ্তার ছয়জন
  • গণভোটের রায় মেনে নিলে জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার
  • ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ করবে বিএনপি
  • ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী
  • গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প দৃশ্যমান হতে যাচ্ছে: এ্যানি
  • গোপালগঞ্জে আ.লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি
  • ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার