মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্ধারিত সময়ে হচ্ছে না বিশ্ব ইজতেমা

বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে এবার নির্ধারিত সময়ে হচ্ছে না তাবলিগ জামায়াতের সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইজতেমা।

তবে কবে নাগাদ ইজতেমা হবে সে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে জানুয়ারি পর্যন্ত। পরবর্তী সময়ে ইজতেমা হবে কিনা আগামী বছরের জানুয়ারি পর্যন্ত করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি সাপেক্ষে আগামী বছর ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের শুরুর দিকে ইজতেমা আয়োজনে সরকারের কাছে প্রস্তাব দিয়েছে তাবলিগের বিভক্ত দুটি গ্রুপ।

জানুয়ারি পর্যন্ত করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিয়ে ইজতেমার তারিখ ঠিক করা হবে বলে গণমাধ্যমে জানিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২১ সালের প্রথম পর্ব ৮, ৯ ও ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশ্ব ইজতেমা।

প্রতিবছর ডিসেম্বর ও জানুয়ারিতে রাজধানীর টঙ্গীর তুরাগ নদীর তীরে পালিত হয়ে আসে বিশ্ব ইজতেমা। যেখানে সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা জমায়েত হয়। এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের মঙ্গল কামনায় শেষ হয় তাবলিগের বিশ্ব ইজতেমা।

একই রকম সংবাদ সমূহ

কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিতবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা