নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ করলো জামায়াত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল শোভাযাত্রা করে প্রচারণা চালানো থেকে দলের সকল প্রার্থীকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি বিভিন্ন জেলায় জামায়াত মনোনীত প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রায় দুর্ঘটনা ও আহতের ঘটনা ঘটায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি জানান, নির্বাচনি এলাকায় মোটরসাইকেল র্যালি বা শোভাযাত্রা করতে গিয়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এ প্রেক্ষিতে আমিরে জামায়াত সারাদেশের সকল জেলা ও মহানগর নির্বাচনি এলাকায় মোটরসাইকেল-ভিত্তিক সব ধরনের প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করেছেন।
তিনি আরও বলেন, নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সকল পর্যায়ের নেতা–কর্মীদের প্রচারণায় সতর্কতা অবলম্বন করতে হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামীবিস্তারিত পড়ুন

বিমান বাহিনী সাবেক কর্মকর্তার মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদ ইসলামের
নিখোঁজ হওয়ার এক দিন পর ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তাবিস্তারিত পড়ুন

মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উলবিস্তারিত পড়ুন


