বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচনের দেখা নেই, জনগণ সুখে নেই: ফারুক

সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আসলে সরকার চাচ্ছে কী? জনগণের প্রত্যাশা ছিল একটি জাতীয় নির্বাচন। সেটার দেখা নেই গত সাত মাসে।

তিনি বলেন, এক-এগারো পরিস্থিতি করে অতীতে কেউ সফল হয়নি। তারেক রহমানকে মাইনাস করার চক্রান্ত সফল হয়নি। এখনো কেউ সে চক্রান্ত করার চেষ্টা করা হলে আবারও মাঠে নামা হবে।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

অনির্বাচিত সরকার, গণতন্ত্র, বিনিয়োগ ও উন্নয়নে বড় বাধা, জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সভাপতি এস এম শাহাদাত হোসেন। এসময় দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, আটলান্টিক মহাসাগরের মতো বড় দল বিএনপি। বিগত ১৬ বছর ধরে আমরা আন্দোলন করেছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। আমাদের নেতা ইলয়াস আলী, চেীধুরী আলমের মতো বহু নেতাকর্মীকে হারিয়েছি। সেই আন্দোলনের লক্ষ্য ছিল নির্বাচন। এখন সাত মাস চলে গেছে। এখনো সেই নির্বাচনের দেখা নেই। এখন জনগণ সুখে নেই। সম্প্রতি ভোজ্যতেলেলে দাম বাড়ানো হয়েছে, পেঁয়াজের দামও বেড়েছে। জনগণের কষ্ট লাঘব করতে হবে।

তিনি বলেন, এক-এগারো পরিস্থিতি করে অতীতে কেউ সফল হতে পারেনি। জনগণ থেকে তারেক রহমানকে বিচ্ছিন্ন করতে পারেনি কেউ। আমাদের সমমনা দলকে শক্তিশালী করতে হবে। সরকারকে বলবো, নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করুন।

ভারত প্রসঙ্গে তিনি বলেন, আপনারা বন্ধুর মতো থাকুন, সীমান্তে গুলি বন্ধ করুন, পানির ন্যায্য হিস্যা বুঝিয়ে দেন। হাজার হাজার মানুষের খুনিকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষকে অবহেলা করবেন না।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী