বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেয়ায় সিইসি নুরুল হুদার বিচার হবে’

জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া ও দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য সদ্য বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার অবশ্যই বিচার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, সরকার সংবিধানকে কেটে ছিঁড়ে ছিন্ন ভিন্ন করেছে। আমলাতন্ত্র প্রশাসন ব্যবস্থা ধ্বংস করেছে।

বিচার বিভাগকে সম্পূর্ণভাবে দলীয়করণ করেছে। নির্বাচন ব্যবস্থা তছনছ করে দিয়েছে। এখন তারা আবার নির্বাচিত হওয়ার জন্যে তাদের মতো করে নির্বাচন কমিশন (ইসি) গঠন করবে। সেই কমিশন গঠন করার জন্য সার্চ কমিটি গঠন করেছে আইনও তৈরি করেছে।

সবগুলোই জনগণকে বোকা বানানোর জন্য। সার্চ কমিটিতে সব তাদের লোক। আজকে নাকি রাষ্ট্রপতির কাছে নামগুলো পাঠাবে। যাদের দিয়ে ইসি গঠন করা হবে। দেখা যাবে তারাও সেই হুদার মতো লোক। তার বিচার করতে হবে। দেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নেওয়া, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য তারতো বিচার হতেই হবে। তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এ দেশে যে নৈরাজ্য, দুঃশাসন, ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে এবং তাদের চরম ব্যর্থতার কারণে আজকে দেশের অর্থনীতি যে জায়গায় পৌঁছেছে সেখানে এ দেশের সামগ্রিক যে আত্মা তারই আত্মহত্যার মতো একটা ঘটনা ঘটেছে।

বিএনপির মহাসচিব বলেন, দেশকে ধ্বংস করার কারণে এ সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। সেই নিরপেক্ষ সরকার নতুন করে নির্বাচন কমিশন (ইসি) গঠন করবে। সেই নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন হবে এবং জনগণের সত্যিকারের প্রতিনিধিরা এসে দেশ পরিচালনা করবেন।

কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন কৃষক দল নেতা অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, নাসির হায়দার, খলিলুর রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) বাংলাদেশবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়াবিস্তারিত পড়ুন

  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর