মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিষিদ্ধ সময়ে সুন্দরবনে কাঁকড়া শিকার: সরঞ্জামসহ তিন জেলে আটক

সুন্দরবনের সংরক্ষিত এলাকায় নিষিদ্ধ সময়ে কাঁকড়া আহরণের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করেছে বনবিভাগ।

পুষ্পকাটি এলাকার জলঘাটা খাল থেকে কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জামসহ তাদের হাতেনাতে ধরা হয়। পরে বন আদালতের মাধ্যমে আটক জেলেদের কারাগারে পাঠানো হয়েছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা মশিউর রহমান জানান, রবিবার পশ্চিম বনবিভাগের সহকারী বন সংরক্ষকের নেতৃত্বে বনবিভাগের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। আটককৃতদের সোমবার বিকেল ৩টার দিকে বন আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। আটক জেলেরা হলেন— কয়রা উপজেলার দোসালি গ্রামের মৃত আনসার সরদারের ছেলে রফিকুল ইসলাম (৫৫), কয়রা এলাকার মোকসেদ গাজীর ছেলে মোসানুর রহমান (৫৫) এবং মৃত মনতেজ মোল¬ার ছেলে সাহিনুর রহমান (৪৪)।

সহকারী বন সংরক্ষক ফজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের পুষ্পকাটী এলাকার জলঘাটা খালে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ সময়ে অবৈধভাবে কাঁকড়া আহরণে ব্যবহৃত ফাঁদ, দড়িসহ বিভিন্ন সরঞ্জামসহ ওই তিন জেলেকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা সরঞ্জামগুলো বনবিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। বন আইন অনুযায়ী আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা মশিউর রহমান আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও মৎস্য সম্পদ সংরক্ষণের স্বার্থে নির্দিষ্ট সময়ে কাঁকড়া আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। এরপরও এ ধরনের কিছু অসাধু জেলে নিয়ম ভেঙে অবৈধভাবে কাঁকড়া ধরায় বন ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে।

তিনি জানান, সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ ও নিষিদ্ধ কার্যক্রম রোধে নিয়মিত টহল ও অভিযান জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারিবিস্তারিত পড়ুন

শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর

এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে—এমন তথ্য ছড়িয়ে পড়ারবিস্তারিত পড়ুন

বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী

বিএনপি সরকারের অধীনে কোনো ধরনের পৃষ্ঠপোষণমূলক বা স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা করতে দেওয়া হবেবিস্তারিত পড়ুন

  • গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়
  • শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ