মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নুসরাতের সংসার ভাঙার গুঞ্জন!

টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। ২০১৯ সালে নিখিল জৈনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। দাম্পত্যজীবন ভালোই যাচ্ছে নুসরাতের। স্বামী-সংসার, ক্যামেরার সামনের কাজ, রাজনৈতিক কাজ-সব সমান তালে সামলাচ্ছেন এই অভিনেত্রী।

কিন্তু হঠাৎ করেই টলিপাড়ায় নুসরাতকে নিয়ে ভিন্ন আলোচনা শোনা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছে- অভিনেতা যশের সঙ্গে নুসরাতের প্রেমের গুঞ্জন! তাহলে কি নিখিল জৈনের সঙ্গে মনোমালিন্য চলছে এ অভিনেত্রীর? এমন প্রশ্ন নেটিজেনদের মনে।

এদিকে, নুসরাতের সঙ্গে প্রকাশ্যে ফ্লার্ট করছেন যশ। প্রমাণ পাওয়া গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন নুসরাত। কমেন্টস বক্সে যশ লিখেছেন, ‘তুমি ডানা না মেলতে পারলে আমারটা নিতে পারো।’

জবাবে নুসরাত লিখেছেন, ‘তুমি যদিও স্বর্গ খুঁজে না পাও। আমি তোমার সঙ্গে নরক অবধিও যেতে প্রস্তুত।’
এমন কথোপকথন মেনে নিতে পারেননি নেটিজেনরা।

একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন যশের ওপর। কমেন্টস ঘরে একজন লিখেছেন, ‘নুসরাত নিজের ডানা মেলতে না পারলে তার স্বামী নিখিল তাকে সাহায্য করবে। তুমি কেন মাঝখানে ঢুকছ। উনাদের সংসার ভাঙার চেষ্টা করো না।’

তার নিচেই একজন লিখেছেন, নুসরাতের সুখের সংসার ভাঙলে দায়ী থাকবে যশ। মন্তব্যগুলো চোখে পড়েছে নুসরাত এবং যশের। কিন্তু উত্তর দেননি তারা। হয়ত মনে করেছেন, চুপ থাকাই শ্রেয়। তবে সংসার ভাঙার খবরটি মোটেও কানে নিচ্ছেন না নুসরাত।

২০১১ সালে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন নুসরাত। জিতের বিপরীত ‘শত্রু’ সিনেমায় প্রথমবার অভিনয় করেছিলেন তিনি। তারপর অভিনয় করেছেন একাধিক ব্যবসা সফল সিনেমায়। ক্যারিয়ারে তুঙে থাকা অবস্থায় ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন নুসরাত। তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন।

একই রকম সংবাদ সমূহ

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর