শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নৌকা বিজয়ের লক্ষে আকড়াখোলায় আবু আহমেদ’র গণসংযোগ ও লিফলেট বিতরণ

এস,এম ফারুক হোসেন ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকা প্রতিক বিজয়ের লক্ষে নৌকা প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আগামী জাতীয় নির্বাচনে সাতক্ষীরা-০২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।

১৩ অক্টোবর শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় সদর উপজেলার বল্লি ইউনিয়নের আকড়াখোলা বাজারে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে নৌকা প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। এসময় তিনি বিভিন্ন চায়ের দোকান, পানের দোকান, মুদি দোকান, তরকারির দোকান এবং পথচারীদের হাতে শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন।

গণসংযোগ কালে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়নে মানুষের আর্থ-সামাজিক উন্নতি হয়েছে। আওয়ামী লীগ সরকার দেশে পদ্মা সেতু নির্মাণ, মোবাইল ও ইন্টারনেট সেবা বৃদ্ধি, বঙ্গবন্ধু সৗাটেলাইট স্থাপন, ফ্লাইওভার নির্মাণ, মেট্রোরেল স্থাপন, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, কর্ণফুলী ট্যানেল নির্মাণ, মুক্তিযোদ্ধা ও মাতৃত্বকালীন ভাতা প্রদান, জনশক্তি বৃদ্ধিকরণ, প্রতিটি জেলায় পাসপোর্ট অফিস নির্মাণ, সাতক্ষীরায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বসন্তপুর নদীবন্দরের গেজেট প্রকাশ, জেলেদের খাদ্য সহায়তা প্রদান সহ দেশের সকল ক্ষেত্রে উন্নয়নকেরা হয়েছে।

উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে হবে। এবং আগামী সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১,২,৩ ও ৪ আসনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতিকে যাকেই মনোনয়ন দিবেন তাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

গণসংযোগ কালে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলেগের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম, লাল্টু, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মেহেদী আলী সুজয়, আব্দুস সালাম, জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ হাসান ইমাম, খায়রুল ইসলাম, আশরাফুল ইসলাম, হৃদয়, মিলন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সনাতনীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘সনাতন ধর্মাবলম্বীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক’- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই ধারণাবিস্তারিত পড়ুন

আন্দোলনের হুমকি নয়, সরকারকে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে পরামর্শ দিন: রিজভী

রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দেওয়ারবিস্তারিত পড়ুন

পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • আমি ফিরে এসেছি মানুষ ও দেশের জন্য: মির্জা আব্বাস
  • স্থায়ী কমিটির সভাপতি নিয়ে বিরোধ : বিরোধীদল ওয়াকআউট করলেও বসেছিলেন এমপি হাসনাত
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট
  • ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী