মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নৌপরিবহন মন্ত্রণালয়ে লঞ্চভাড়া বাড়ানোর প্রস্তাব ৬০ শতাংশ

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের সরকারি নির্দেশনার প্রেক্ষাপটে বাড়ছে লঞ্চভাড়া। বাসের মতো লঞ্চভাড়াও ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে।

লঞ্চ মালিকদের সঙ্গে আলোচনার পর বুধবার (৩১ মার্চ) এ সংক্রান্ত প্রস্তাবের চিঠি নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।

এর আগে দুপুরে সচিবালয়ে ঈদ ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠক শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী লঞ্চভাড়া বাড়ছে বলে জানান। ভাড়া বাড়ানোর বিষয়টি দু-একদিনের মধ্যে চূড়ান্ত হবে বলেও জানিয়েছিলেন প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার (১ এপ্রিল) লঞ্চভাড়া চূড়ান্ত হতে পারে বলে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানিয়েছেন।

করোনা সংক্রমণ রোধে গত সোমবার (২৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী পরিবহন করা যাবে না।

পরে মঙ্গলবার (৩০ মার্চ) ৬০ শতাংশ বাসভাড়া বাড়িয়ে ধারণক্ষমতার ৫০ ভাগ যাত্রী পরিবহনের সিদ্ধান্ত বুধবার থেকে কার্যকরের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

লঞ্চভাড়া বাড়ানোর প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে সরকার জনস্বার্থে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রজ্ঞাপনের সিদ্ধান্ত অনুযায়ী লঞ্চ পরিচালনার জন্য বিআইডব্লিউটিএ থেকে ইতোমধ্যে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর সংশ্লিষ্ট বন্দর নিয়ন্ত্রণ কর্মকর্তা এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা ও বাংলাদেশ লঞ্চ মালিক সমিতিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।

ঈদুল ফিতর উপলক্ষে নৌপরিবহন প্রতিমন্ত্রীর সভাপতিত্বে বুধবার (৩১ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হয় জানিয়ে প্রস্তাবের চিঠিতে বলা হয়, এ সভায় ঈদ প্রস্তুতি গ্রহণসহ যাত্রীবাহী লঞ্চের ভাড়া বৃদ্ধির বিষয়টি আলোচনা করা হয়। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী পরিবহনে অর্থাৎ অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী প্রতিটি লঞ্চে ধারণক্ষমতার ৫০ শতাংশ যাত্রী পরিবহন করার নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা ও লঞ্চ মালিক সমিতি লঞ্চের যাত্রীর ভাড়া বৃদ্ধির প্রস্তাব করে।

সভায় বিআইডব্লিউটিএ এবং অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা ও লঞ্চ মালিক সমিতির সঙ্গে আলোচনা করে এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত হয়।

এ সিদ্ধান্ত অনুযায়ী বিআইডব্লিউটিএ শুধু করোনা সংক্রমণকালীন অর্থাৎ সরকারি প্রজ্ঞাপনে বর্ণিত সময়ের জন্য লঞ্চের যাত্রীর ভাড়া বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট সংস্থা/সমিতির সঙ্গে বুধবারই আলোচনা সভায় বসে হয়। সভায় লঞ্চের যাত্রীভাড়া বৃদ্ধির বিষয়ে সবার ঐকমত্যে পৌঁছান।

অভ্যন্তরীণ নৌপথে চলাচলের ক্ষেত্রে বর্তমানে ভাড়ার হার তুলে ধরে প্রস্তাবে বলা হয়, ১০০ কিলোমিটার দূরত্বের জন্য জনপ্রতি যাত্রীভাড়া প্রতি কিলোমিটার এক টাকা ৭০ পয়সা। ১০০ কিলোমিটারের বেশি দূরত্ব অর্থাৎ ১০০ কিলোমিটার পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য জনপ্রতি যাত্রীভাড়া প্রতি কিলোমিটার এক টাকা ৮০ পয়সা। এছাড়া জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা।

এমতাবস্থায় সরকারি প্রজ্ঞাপন এবং স্বাস্থ্য বিভাগের প্রণীত গাইডলাইন অনুসরণ করে শুধু করোনা সংক্রমণকালীন প্রতিটি অভ্যন্তরীণ নৌযানে যাত্রী ধারণক্ষমতার ৫০ শতাংশ যাত্রী নিয়ে লঞ্চ চলাচলের শর্তে বিদ্যমান ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করে লঞ্চভাড়া নির্ধারণ করার প্রস্তাব বিবেচনার জন্য বিআইডব্লিউটিএ’র চিঠিতে অনুরোধ জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নিবিস্তারিত পড়ুন

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি: ভারতীয় হাইকমিশনার
  • ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: তারেক রহমান
  • নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়
  • ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান এখন ঢাকায়
  • কাদের-আরাফাতের ফোনালাপ : সংঘর্ষ-মারামারির ফুটেজ দেখালে টিভি চ্যানেল বন্ধ
  • শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ