বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের কমরেড হেমন্ত সরকার ছিলেন মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার অকৃতদার

কমরেড হেমন্ত সরকার ছিলেন কৃষক আন্দোলনের আলোক বর্তিকা। জমিদারদের লাঠিয়াল হওয়া সত্বেও তেভাগা আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিতে জমিদারদের বিরুদ্ধে লাঠি ধরতে তিনি দ্বিধা করেননি। মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার অকৃতদার এই নেতাকে এ প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। তিনি জনগণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েমের স্বপ্ন দেখতেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি নীতিচ্যুত হননি।

সোমবার ছিল হেমন্ত সরকারের ২২তম মৃত্যুার্ষিকী। বিকেল ৩টায় নড়াইল সদর উপজেলার বড়েন্দার গ্রামে তার সমাধি চত্বরে অনুষ্ঠিত এক স্মরণ সভায় বাংলাদেশের ওর্য়াকার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড মুস্তফা লুৎফুল্লাহ এমপি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এর আগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

ওর্য়াকার্স পার্টি ও হেমন্ত সরকার স্মৃতিরক্ষা যুব কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

কমরেড নির্মল গোলদারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জেলা ওর্য়াকার্স পার্টির সভাপতি কমরেড নজরুল ইসলাম।

বক্তব্য দেন জেলা ওর্য়াকার্স পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম, অধ্যাপক মলয় কআন্তি নন্দী, শাহাজান মৃধা, নারদ বালা, শচীন্দ্রনাথ অধিকারী, স্বপ্না সেন, সৌরভ গোলদার প্রমুখ।

কমরেড হেমন্ত সরকার ১৯১০ সালে নড়াইল সদর উপজেলার বড়েন্দআর গ্রামে কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। দারিদ্রের কারণে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। প্রথম জীবনে তিনি নড়াইলের প্রতাপশালী জমিদারদের লাঠিয়াল হিসেবে কাজ করতেন। পরে উপমহাদেশের প্রখ্যাত কমিউনিষ্ট নেতা কমরেড অমল সেনের সংস্পর্শে এসে মার্কসবাদের দীক্ষা নেন এবং সব ছেড়ে কমিউনিষ্ট আন্দোলনে নিজেকে উৎসর্গ করেন। চল্লিশ দশকে তিনি তেভাগা আন্দোলনের নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সাংগঠনিক দক্ষতা ও যোগ্যতার বলে তিসি প্রথমে পূর্ব পাকিস্তান কমিউনিষ্ট পার্টি (এম এল) ও পরবর্তীতে স্বাধীনতার পরে বাংলাদেশের বিপ্লবী কমিউনিষ্ট পার্টি (এম এল) এর যশোর জেলা ও কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

অকৃতদার এই নেতা ৮৮ বছরের জীবনকালের মধ্যে ৬০ বছরই জেলখানায় ও আত্মগোপনে কাটিয়েছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কখনো আদর্শের সাথে আপোষ করেননি। ১৯৯৮ সালের ২৮ ডিসেম্বর ভোরে আত্মগোপনে থাকাকালীণ নড়াইলের এক বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

একই রকম সংবাদ সমূহ

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু এবং ১বিস্তারিত পড়ুন

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা