শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের পল্লীতে জুয়া খেলার অপরাধে ৪ জনকে জেল ও ১জনকে জরিমানা!

নড়াইলের নড়াগাতীতে তাসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে ৪জনকে জেল ও একজনকে জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। ৪ জুন (শনিবার) তাদের এ দন্ড ও জরিমানা করা হয়।

দন্ডপ্রাপ্তদের মধ্যে নড়াগাতী থানার কেশবপুর গ্রামের নিজাম চৌধুরীর ছেলে ও নড়াগাতি থানা যুবদলের সদস্য সচিব চৌধুরী ছাকায়েত হোসেন ঝুনু (৪৫), নলামারা গ্রামের সন্তোষ মজুমদারের ছেলে প্রবাস মজুমদার(৪৫), যোগানীয়া গ্রামের কুটি মিয়া শরীফের ছেলে রইচ উদ্দিন(৫২) ও কচুয়া ডাঙ্গা গ্রামের আক্তার মোল্যার ছেলে আলমগীর মোল্যা(৫০)সহ ৪জনকে জুয়া খেলার অপরাধে ১৩ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে এবং অপর আসামী যোগানীয়া গ্রামের আক্তারুজ্জামান বিশ্বাসের ছেলে নাজির বিশ্বাস(৫০) কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, ৩ জুন (শুক্রবার) সন্ধ্যায় নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহার নির্দেশনায় নড়াগাতী থানা পুলিশের এএসআই জাহাঙ্গীরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে যোগানীয়া বাজারের জুনু চৌধুরীর ডেকোরেটরের দোকানের পিছনে ফাঁকা জায়গায় জুয়া খেলার সময় তাদেরকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে এবং পরদিন আজ তাদেরকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম এর আদালতে হাজির করলে ৪ জনকে সাজা ও একজনকে জরিমানা করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম বলেন, প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ১৮৬৭(৪) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আসামীদের এ সাজা দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী