বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ঐতিহ্যবাহী পাগল চাঁদ মন্দির’র সংস্কারের টাকা আত্মসাতের অভিযোগ!

নড়াইল সদর উপজেলার ১৩ নং মুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গা ঐতিহ্যবাহী শ্রী শ্রী মন্দির পাগল চাঁদ নাট মন্দির সংস্কারের জন্য বরাদ্দ কৃত অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে মুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার সুজন গাইনের বিরুদ্ধে।

সরজমিনে গিয়ে জানা যায়, হিজলডাঙ্গা পাগল চাঁদ নাট মন্দির সংস্কারের জন্য নড়াইল জেলা পরিষদ বরাবর বরাদ্দ চেয়ে একটি আবেদন করা হয়। আবেদনটি করেন মুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার সুজন গাইন। পরে ওই মন্দিরের নামে ২০১৮-২০১৯ অর্থ বছরে সংস্কারের জন্য জেলা পরিষদ ১,০০০০০ টাকা বরাদ্দ দেয়। বরাদ্দ কৃত অর্থ দিয়ে নড়াইলে ঐতিহ্যবাহী শ্রী শ্রী পাগল চাঁদ মন্দির সংস্কারের কথা বলে ৬নং ওয়ার্ডের মেম্বার সুজন গাইন তা আত্মসাত করেছেন।

স্থানীয় বাসিন্দা সুজন গাঙ্গলী, রিন্টু মহলদার,বিমান রায় জানান, আমরা এলাকা বাসী চাঁদা তুলে ঐতিহ্যবাহী শ্রী শ্রী পাগল চাঁদ মন্দির সংস্কার করেছি বরাদ্দের কোন টাকা আমরা পাইনি। মেম্বার সুজন গাইন টাকা তুলে নিলেও গত এক বছরে মন্দিরের কোন কাজ করেন নাই।

এব্যাপারে ওয়ার্ড মেম্বার সুজন গাইনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মন্দিরে আমি ষাট হাজার টাকা দিয়েছি বাকি চল্লিশ হাজার টাকা আমি খরচ করেছি।

মুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রবিন্দ্রনাথ অধিকারী জানান, এ বিষ‌য়ে আমি অবগত নই। তবে ঐতিহ্যবাহী শ্রী শ্রী পাগল চাঁদ মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ যদি কনো
মেম্বার আত্মসাত করে তবে সেটা জঘন্য তম অপরাধ। এলাকাবাসী বিষয়টি তদন্ত করে দোষীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কর্তৃপক্ষের কাছে।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে