নড়াইলে কাকের খাবার হলো নবজাতক


নড়াইল পৌর এলাকার দুর্গাপুরে নির্মাণাধীন রেললাইনের পাশের খাল থেকে সদ্যভূমিষ্ট নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কাকে ঠোকরানো মরদেহটি বুধবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধার করা হয়। এর আগে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় নবজাতকের লাশ দেখতে পান খালপাড়ের গৃহবধূ নিপা বেগম। এ সময় মৃত নবজাতকটিকে কাক ঠুকরিয়ে খাচ্ছিল। তার পিঠের অনেকখানি খেয়ে ফেলেছে কাকটি। খালের মধ্যে একটি কাঠেরগুড়ির ওপর নবজাতকের মরদেহ রাখা ছিল।
বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হলে আশেপাশের লোকজন ফুটফুটে নবজাতককে দেখতে ভিড় করেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে।
স্থানীয় লোকজন জানান, ছেলে সন্তান নবজাতকটি সদ্যভূমিষ্ঠ বলে মনে হয়েছে। মঙ্গলবার রাতের যে কোনো সময় নবজাতকটি কে বা কারা ফেলে দিয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, নবজাতকটির বয়স প্রায় আটমাস। কারো হয়ত অবৈধ সন্তান এখানে ফেলে দিয়েছে। এমন নিষ্ঠুর ও অমানবিক ঘটনার ধিক্কার জানিয়েছেন সবাই।
সদর থানার ওসি (চলতি দায়িত্ব) মাহমুদুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য নবজাতকের মরদেহ নড়াইল সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত
নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন


