শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে দুদকের মামলায় কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান মতিয়ার সহ দুইজন কারাগারে

চাল আত্মসাতের ঘটনায়নড়াইলে দুদকের মামলায় কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান মতিয়ার সহ দুইজন কারাগারে। দুদকের মামলায় নড়াইলের লোহাগড়ায় কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিয়ার রহমান ও চাল ব্যবসায়ী শাহাবুর রহমানকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত।

রবিবার (২৪ জুলাই) দুপুরে নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মোহাম্মদ আমিনুল ইসলামের আদালতে উপস্থিত হয়ে আসামিরা জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৯ মে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মোশাররফ হোসেন যশোর সিনিয়র স্পেশাল জজ আদালতে ভিজিএফ’র চাল আত্মসাতের ঘটনায় মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় লোহাগড়ার কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানকে প্রধান আসামি, খাদ্যগুদাম কর্মকর্তা কামরান হোসেন ও চাল ব্যবসায়ী শাহাবুর রহমানকে আসামি করা হয়।

মামলা দায়েরের পর চেয়ারম্যান মতিয়ার রহমান ও চাল ব্যবসায়ী শাহাবুর রহমান উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ২৩ জুলাই জামিনের দিন শেষ হলে আসামিরা নিম্ম আদালতে হাজিরা দেন।

উল্লেখ্য, গত ২০১৯ সালে ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য ৪১.৫ মে.টন বরাদ্দকৃত চাল থেকে ৩.৬ মে.টন চাল ব্যবসায়ী শাহাবুর রহমানের কাছে বিক্রি করেন কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান। ৯ আগস্ট খাদ্যগুদাম থেকে ওই চাল খালাস করে কালোবাজারে বিক্রির জন্য নড়াইলে নেয়ার পথে নড়াইল-যশোর সড়কের চৌগাছা চায়না প্রজেক্টের সামনে থেকে লোহাগড়া থানা পুলিশ দুই নসিমনে থাকা ১২০ বস্তা চাল জব্দ করেন।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী