সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে বিষমুক্ত সবজি উৎপাদনে ‘জামাই ফাঁদ’!

নড়াইলে বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য কীটনাশকের ব্যবহারের পরিবর্তে দিগন্ত বিস্তৃত সবজির ক্ষেতগুলোতে দেখা মিলছে এক নতুন ধরনের ফাঁদ।
এটির নাম ‘সেক্সফেরোমোন’ ফাঁদ হলেও স্থানীয়ভাবে এটিকে ‘জামাই ফাঁদ’ হিসেবেই ডাকা হয়।

এই ফাঁদে ফেলে স্ত্রী পোকার প্রলোভন দেখিয়ে পুরুষ বা জামাই পোকাকে ফাঁদে ফেলে মারা হয় বলে স্থানীয় ভাষায় এটিকে ‘জামাই মারার ফাঁদ’ বলে থাকেন।

কৃষকরা শাকসবজি ও ফসলাদির কীটপতঙ্গ দমনে কীটনাশক প্রয়োগের বদলে ‘জামাই ফাঁদ’ ব্যবহারে উৎসাহী হয়ে উঠছেন। কীটনাশক ব্যবহারের চেয়ে তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় এটির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ফলে ফসলের ক্ষেতে বিষ প্রয়োগ কমে আসায় স্বাস্থ্যঝুঁকির মাত্রাও কমছে।

জেলার তিনটি উপজেলায় ‘জামাই ফাঁদের’ ব্যবহার ক্রমাগত বাড়লেও জেলা কৃষি বিভাগের কাছে সেটির সমন্বিত কোনো পরিসংখ্যান নেই। ফাঁদপাতার জন্য সংশ্লিষ্ট বিভাগ পৃষ্ঠপোষকতা দিলে এটির ব্যবহার আরও অনেকটা বৃদ্ধি পেত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কৃষকরা বলছেন, প্রথমবারের মতো এই পদ্ধতিতে সবজি চাষ করে ভালো ফলন পাচ্ছেন তারা। এই ফাঁদ ব্যবহারে বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ায় গুণগত মান বজায় থাকছে সবজির। বিষমুক্ত হওয়ায় বাজারে এসব সবজির দামও ভালো পাচ্ছেন তারা। সরেজমিন দেখা যায়, ফসলের মাঠে লাউ, কুমড়া, কপি, পটল, বেগুন, ঝিঙা, করলা ও উচ্ছেসহ রকমারি সবজি ক্ষেতে বাঁশের খুঁটিতে প্লাস্টিকের নানা আকৃতির ছোট-বড় বোতল ও পাত্র চোখে পড়ছে। এই বোতলের ভেতরই রাখা হচ্ছে বিনা কীটনাশকে পোকামাকড় মারার এক ধরনের ‘জাদুর তাবিজ’। বাঁশের খুঁটিতে ঝোলানো এসব প্লাস্টিকের বোতলের ভেতর চিকন তারের সঙ্গে ঝুলতে থাকে একটি চারকোণা তাবিজাকৃতির একটি কাঠের টুকরো। কাঠের টুকরোটিকে ‘লিউর’ বলা হয়। এতে পুরুষ পোকাকে আকৃষ্ট করার জন্য স্ত্রী পোকা থেকে নিঃসৃত এক ধরনের রাসায়নিক পদার্থ (স্ত্রী পোকার গন্ধ) ব্যবহার করা হয়, যেটি ‘সেক্সফেরোমোন’ নামে পরিচিত। আর এই ফাঁদ পাততে প্লাস্টিকের বোতলের দু’পাশে ত্রিকোণাকৃতি ফাঁক থাকে। ফাঁদে ব্যবহৃত লিউর স্ত্রী পোকার নিঃসৃত গন্ধকে কৃত্রিমভাবে ১০০ গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। যাতে প্রাপ্তবয়স্ক পুরুষ পোকা পাত্রের ভেতরে বা আশপাশে স্ত্রী পোকা আছে ভেবে খুঁজতে থাকে। পুরুষ পোকা গন্ধ পেয়ে যখন লিউরের কাছে আসে তখন এটির ভেতরে গিয়ে স্ত্রী পোকাকে না পেয়ে ছটছট করতে থাকে। একপর্যায়ে পুরুষ পোকা পাত্রের নিচে থাকা সাবান পানিতে পড়ে পড়ে মারা যায়।

জেলার সদর উপজেলার গোবরা, আগদিয়া, বিছালী, দুর্গাপুরসহ বিভিন্ন এলাকায় মৎস্য ঘেরের পাড়ে, বসতবাড়ির আঙিনাসহ, পতিত ও উঁচু জমিতে ‘জামাই ফাঁদ’ পেতে বিষমুক্ত সবজির আবাদ হচ্ছে।

সরেজমিন নড়াইল সদরের সিঙ্গাশোলপুর ইউনিয়নের গোবরা মাঠে দেখা যায়, সেখানে সবজি চাষিরা পোকামাকড় দমনে ‘জামাই ফাঁদ’ ব্যবহার করছেন।
ক্ষেতজুড়ে ঝুলিয়ে রাখা আছে প্লাস্টিকের বোতল ও ছোট ছোট প্লাস্টিকের বয়াম।
কাছে গিয়ে দেখা যায়, এগুলো ক্ষতিকর পোকা দমনের ‘জামাই ফাঁদ’।

গোবরা গ্রামের সবজি চাষী হোসেন মোল্যা জানান, এ বছর তিনি এক একর পাঁচ শতক জমিতে ‘সেক্সফেরোমোন’ বা ‘জাদুর ফাঁদ’ ব্যবহার করে সবজি চাষ করেছেন। এতে কম খরচে বেশি ফসল উৎপাদন করা যাচ্ছে। বাজারে বিষমুক্ত পদ্ধতিতে চাষ করা এই সবজির চাহিদা বেশি হওয়ায় দামও বেশি পাওয়া যাচ্ছে। এ পদ্ধতিতে কীটনাশক খরচ কম হওয়ায় উৎপাদন খরচও কম।
তার সফলতায় অনেক কৃষক এই পদ্ধতিতে সবজি চাষ করতে আগ্রহী হচ্ছেন বলে তিনি জানান।

ওই মাঠের আরেক কৃষক ইবাদুল মোল্যা জানান, ঝিঙে ক্ষেতের পাশাপাশি এ বছর তিনি লাউ ক্ষেতেও বিনা বিষ প্রয়োগে পরীক্ষামূলকভাবে ‘জামাই ফাঁদ’ বসিয়ে উপকৃত হয়েছেন। আগে সবজি ক্ষেতে কীটনাশক স্প্রে করতেন তিনি। পরবর্তীতে যখন পরিবেশ বান্ধব পদ্ধতিতে কীটপতঙ্গ দমনে ‘জামাই ফাঁদ’ সম্পর্কে জানতে পারেন, তখন থেকেই সেটির ব্যবহার শুরু করেন।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেগুন, কুমড়া জাতীয় সবজি করলা, শসা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ, ঝিঙে, পটল, চিচিংগা, কাকরোল, উচ্ছে, তরমুজ, ফুলকপি, বাধাকপি, খিরা, বাঙ্গি ও তরমুজ ইত্যাদি ফসলের জন্য ‘জামাই ফাঁদ’ পদ্ধতি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এভাবে বিষমুক্ত সবজি চাষে ‘জামাই ফাঁদ’ ব্যবহার করে নড়াইলের শত শত কৃষক সাফল্য পেয়েছেন। ফলে নড়াইলে নিরাপদ সবজি চাষের আবাদ বাড়ছে।

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদফতর কার্যালয়ের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, জামাই ফাঁদের ভেতরে ‘সেক্সফেরোমোন’ নামক স্ত্রী পোকার গন্ধে আকৃষ্ট হয়ে বা আশপাশে স্ত্রী পোকা আছে এমনটা ভেবে জামাই বা পুরুষ পোকা খুঁজতে থাকে। জামাই পোকা গন্ধ পেয়ে লিউরের কাছে এসে ছটফট করতে করতে ফাঁদের নিচে থাকে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক