রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে মাটিবাহী ট্রলির সাথে মটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ২

নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা- মহাজন সড়কের খলিশাখালি এলাকায় মাটিবাহী ট্রলির সাথে মটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরহী নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ২ জন ।

সোমবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস শেখ লক্ষীপাশা গ্রামের দবির শেখের ছেলে।

আহতরা হলেন, রামপুর গ্রামের মন্টু মন্ডলের ছেলে সুজন মন্ডল এবং চর-করফা গ্রামের লিয়াকত ভূঁইয়ার ছেলে হাসিব ভূঁইয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,সোমবার রাত সাড়ে ১০ টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা – মহাজন সড়কে খলিশাখালী গ্রামে একটি মাটিবাহী ট্রলি ও মটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয় । এতে মটোরসাইকেলে থাকা ২ জন ও ট্রলির হেলপার গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। পরে আহত ইলিয়াস শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাত ৩ টার দিকে মারা যায় ।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ট্রলিটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন যশোরের মণিরামপুরের এক দম্পতিবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল সহজে শনাক্ত করার লক্ষ্যে বাইকের সামনের অংশেওবিস্তারিত পড়ুন

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীরবিস্তারিত পড়ুন

  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন?
  • পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
  • সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী
  • কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর