শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে সর্বস্তরের মানুষের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নড়াইলের নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান নড়াইলের কালিয়া উপজেলার সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেছেন।

৭ জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)ফখরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুদা, সহকারি কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম, পৌরসভার মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা সুবির কুমার বিশ্বাস, মৎস্য কর্মকর্তা শেখ আবু রায়হান, কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম শেখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাবাড়িয়া ইউপির সচিব মো. রেজাউল করিম, সদস্য মো. ইলিয়াছ আহম্মেদ, পাঁচগ্রাম ইউপির চেয়ারম্যান মো. জহুরুল হক মোল্যা, সালামাবাদ ইউপির চেয়ারম্যান মো. শামীম আহম্মেদ, বাঐসোনা ইউপির চেয়ারম্যান মো. ফোরকান মোল্যা, হামিদপুর ইউপির চেয়ারম্যান পলি বেগম, কালিয়া প্রেসকাবের সভাপতি মশিউল হক মিটু,কালিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি শোভন,সাধারন সম্পাদক পারভেজ শেখ, সরকারি শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজের অধ্যাপক তপন কুমার দাশ, কালিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ তরিকুল আলম ও মো. নজরুল প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তাদের তুলে ধরা কালিয়া উপজেলার বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন নবাগত জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।

এর আগে তিনি বগুড়া, কিশোরগঞ্জ এবং লালমনিরহাটে উপজেলা নির্বাহি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ তিনি জননিরাপত্তা বিভাগের উপসচিব পদে দায়িত্ব পালন করেন।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষসহ মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সরকারি কর্মকর্তা কর্মচারিরা অংশ গ্রহন করেন।

সভা শেষে নবাগত জেলা প্রশাসককে উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো সহ আইবিএন টেলিভিশনের প থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি

আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদবিস্তারিত পড়ুন

দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ