মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামী ফোরকান উদ্দিনকে ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মুন্সী মশিউর রহমান। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলো।

বৃহস্পতিবার সকাল ১০ টায় নড়াইল জেলা ও দায়রা জজ আদালতে এ রায় ঘোষণা করা হয়।

মর্জিনা বেগমের সাথে পিরোজপুরের তেজদাকাটি গ্রামের ফোরকান উদ্দিনের বিয়ে হয়। মর্জিনার আগের ঘরের ৫ বছর বয়সী মোস্তফিজুর নামে একটি ছেলে ছিল। সে তাদের সাথে থাকতো।

ফোরকান ও মর্জিনা লোহাগড়া উপজেলার গোপীনাথপুর গ্রামের খলিল শেখের বাড়িতে ভাড়া থাকতো। ২০১৫ সালের ১১ অক্টোবর আসামি ও মর্জিনা রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে বাড়ির মালিক খলিল শেখ তার ভাড়া ঘরে মর্জিনার রক্তাক্ত দেহ দেখে পুলিশকে খবর দেন । পুলিশ এসে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। ভিকটিমের ছেলে মোস্তফিজুর জানায় ফোরকান তার মাকে বটি ও ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

একই রকম সংবাদ সমূহ

খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা

দক্ষিণ জনপদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর সরকারি বিএল কলেজের দুটিবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী
  • বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা