রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে হত্যা মামলায় বড় ভাইকে ফাঁসি ও ছোট ভাইকে যাবজ্জীবন কারাদন্ড

নড়াইলে একটি হত্যা মামলায় বড় ভাইকে ফাঁসি এবং ছোটভাইকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন দায়রা জজ আদালত।

রোববার সকাল ১০টায় দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন।

যশোরের অভয়নগর উপজেলার কামকুল গ্রামের মৃত সোনা মোল্যার বড় ছেলে বাছের আলী মোল্যার ফাঁসি ও ৫০ হাজার টাকা জরিমানা এবং ছোট ছেলে কামাল মোল্যাকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরনে জানা গেছে, নড়াইল সদর উপজেলার শিমুলিয়া গ্রামের বাবুল মোল্যা বিধবা বোন রোকেয়া বেগমের বাড়িতে বাছের আলী মোল্যা আসাত ও তাকে প্রায়ই উত্তাক্ত করতো। বিষয়টি আসামীদের বিভিন্ন সময়ে বাবুল মোল্যার ছেলে রেজাউল মোল্যা নিষেধ করলেও শোনোনি। ২৬ জুন ২০১৯ রাতে আসামীরা রেজাউল মোল্যাকে বাড়ি থেকে ধরে নিয়ে বাবুল মোল্যা ও মঞ্জুরুলের বাড়ির উঠানে নিয়ে আসামীরা পিটিয়ে রক্তাক্ত যখম করে। আহতকে উদ্ধার করে প্রথমে গ্রাম্য চিকিৎসক পরে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরেরদিন ২৭ জুন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এঘটনায় নিহতের পিতা বাবুল মোল্যা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। মামলা নং ২২ তারিখ ২৭ জুন ২০১৯।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করেন আদালত।

একই রকম সংবাদ সমূহ

গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ICT কোচিংবিস্তারিত পড়ুন

ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন,বিস্তারিত পড়ুন

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেবিস্তারিত পড়ুন

  • শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক