বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পটুয়াখালীতে আতশবাজি ফোটাতে গিয়ে নিহত ১, গুরুতর আহত ২

পটুয়াখালীতে ঈদ উপলক্ষ্যে আতশবাজি ফোটাতে গিয়ে মোহাম্মদ রাফি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টার দিকে জেলা শহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাফি পৌর নিউমার্কেটের মাছ ব্যবসায়ী মানির হাওলাদারের ছেল। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণীর ছাত্র।

এছাড়াও রোববার রাত সাড়ে ৮টার দিকে আতশবাজি ফোটাতে গিয়ে মো. বেলাল তালুকদার(১৬) ও তাঁর চাচাতো ভাই মো. রাব্বির(১৫) হাতের একাংশ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। এদের বাড়ী সদর উপজেলার হকতুল্লা গ্রামে।

নিহত রাফির মামা আবুল বাশার ও প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, রোববার ঘটনার সময় রাফি তাঁর বসত-ঘরের পাশে অবস্থান করে একটি আতশবাজি ফাটান। এসময় অতিরিক্ত মাত্রায় বিস্ফোরন এবং বিকট শব্দ হয়ে আতশবাজির অংশ বিশেষ রাফির গলায় ভেদ করে শ্বাসনালিতে প্রবেশ করে। এসময় রাফি গলা থেকে প্রচন্ড রক্তক্ষন শুরু হয়ে অচেতন হয়ে পরে। টের পেয়ে রাফির পরিবার তাৎক্ষনিক পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার রাফিকে মৃত ঘোষণা করেন।

অপর ঘটনায় আহত বেলাল ও রাব্বির ফুফা সিদ্দিকুর রহমান বলেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে বেলাল ও রাব্বি একটি আতশবাজি হাতে নিয়ে ফাটানোর প্রস্তুতি নেয়। এসময় আতশবাজিটি হাতে রাখা অবস্থায় বিস্ফোরিত হয়। এতে বেলালের ডান হাতের তালু,আঙুলসহ একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়াও বেলালের বাম চোখে প্রচন্ড আঘাত লাগে। তিনি আরও বলেন, আতশবাজি বিস্ফোরনের সময় বেলালের সঙ্গে থাকা তার চাচাতো ভাই রাব্বির ডান হাতের তালু এবং আঙুল ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত দুজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে প্রেরন করেছেন। ডাক্তার বলেছেন বেলালের হাতের একটি অংশ কাটা লাগতে পারে। তাই দুজনকে নিয়ে দ্রুত বরিশাল রওনা হয়েছি।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ডিউটিরত চিকিৎসক ডা. নয়ন সরকার জানান, আতশবাজির একটি অংশ রাফির শ্বাসনালিতে প্রবেশ করে মারাত্মাক আঘাত করেছে। যে কারনে প্রচুর রক্তক্ষরন হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এছাড়াও আতশবাজির ঘটনায় আরও দুই জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আসছিলেন। তাদের হাত ও চোখ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী