শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পদ্মা সেতুতে একসাথে জ্বললো ২০৭টি স্ট্রিট ল্যাম্প

জেনারেটরের মাধ্যমে পরীক্ষামূলক কার্যক্রমের পর এবার পদ্মা সেতুর সড়কবাতি প্রজ্বলন করা হলো সরাসরি বিদ্যুৎ সংযোগের মাধ্যমে।

সোমবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে মাওয়া প্রান্তে এবার একসঙ্গে জ্বালানো হলো ২০৭ টি বাতি। এতে করে মাওয়া প্রান্তের সবকটি ল্যাম্প পোস্টে বাতি জ্বললো এই প্রথম। রাতের অন্ধকারে সড়ক বাতির আলোয় আলোকিত হয়ে উঠে ৬.১৫ কিলোমিটার মূল সেতুর প্রায় অর্ধেক অংশ।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির দেয়া বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে এই প্রথম মাওয়া প্রান্তের ২০৭ টি ল্যাম্প পোস্টে বাতি জ্বালানো হয়েছে।

এর আগে, পরীক্ষামূলকভাবে জেনারেটরের মাধ্যমে সেতুর আলো জ্বালানো হয়েছিল। বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়কবাতির আলো জ্বালানো হয়। খুব শীঘ্রই পুরো সেতুতে একযোগে সড়ক বাতি প্রজ্বলন করা হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুর বুকে বিদ্যুত বাতি রয়েছে মোট ৪১৫ টি। আর দুইপাশের সংযোগ সড়কে রয়েছে আরও ২০০ টি বাতি। গেলো বছরের ২৫ নভেম্বর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে প্রথম ল্যাম্প পোস্ট বসানোর কাজ শুরু হয়েছিলো। চলতি বছরের ১৮ এপ্রিল এসব ল্যাম্পপোস্ট বসানো ও বাতি লাগানোর কাজ শেষ হয়। গত ৪ জুন বিকেলে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো বাতি জ্বালানো হয়। ওইদিন সেতুর ১৪ নম্বর থেকে ১৯ নম্বর পিলারের মাঝামাঝিতে ২৪ টি ল্যাম্প পোস্টে বাতি জ্বালানো হয়েছিল। এরপর ১১ জুন পর্যন্ত পরীক্ষামূলকভাবে ধাপে ধাপে সেতুর সবকটি বাতি জ্বালানো হয়।

উল্লেখ্য, সড়কবাতি ছাড়াও বর্তমানে সেতুর শেষপর্যায়ের অন্যান্য কাজের মধ্যে রোড মার্কিং, হ্যান্ড রেলিং, মুভমেন্ট জয়েন্ট প্যারাপেটের কাজ চলমান আছে। আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছেন। পরদিন থেকে সকাল ৬ টা থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে পদ্মা সেতু।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়