মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পররাষ্ট্রের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তি বাতিল

পররাষ্ট্রস‌চিব মাসুদ বিন মো‌মে‌নের চু‌ক্তি‌ভি‌ত্তিক নি‌য়োগ বাতিল ক‌রে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাসুদ বিন মোমেনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন মাসুদ।

চাকরির বয়সসীমা শেষ হতে চলার সময়ে ২০২২ সালের ৬ ডিসেম্বর দুই বছর মেয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন মাসুদ। এই মেয়াদ এ বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল। তার তিন মাস আগেই চাকরি গেল শেখ হাসিনা সরকারের সময় নিয়োগ পাওয়া এ পররাষ্ট্র সচিবের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়ার পর যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়েন মাসুদ বিন মোমেন। বিসিএস ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের এ কর্মকর্তা জাপান ও ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

এর আগে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) হিসেবে ছিলেন তিনি। এরপর কয়েক ঘণ্টার জন্য ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালনের পর তাকেই ওই পদে রেখে দেয় সরকার।

দীর্ঘ কর্মজীবনে তিনি ইসলামাবাদ, নয়াদিল্লি ও কাঠমাণ্ডু মিশনেও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বেশি গুরুত্ব দেয় বলে বাংলাদেশের পক্ষ থেকে জানানোবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও যদি কোনো গণমাধ্যম আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনারবিস্তারিত পড়ুন

  • জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি: ইসি সচিব
  • বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী
  • হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ
  • বিরোধীদল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • আহত আলিফের প্রতি সহমর্মিতা জানিয়ে চোখে ব্যান্ডেজ পরে বক্তব্য দিলেন পাটওয়ারী
  • বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা