শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরিবর্তন চাইছে এশিয়ার ক্ষুব্ধ জেন-জি

প্রথমে বাংলাদেশ। তারপর ইন্দোনেশিয়া। এখন নেপাল। দক্ষিণ এশীয় অঞ্চলের সর্বশেষ সরকারবিরোধী বিক্ষোভে কেঁপে উঠল হিমালয়ের দেশটি। এসবের নেতৃত্বে বেশিরভাগই তরুণ।

নেপাল সরকার ফেসবুক, এক্স এবং ইউটিউবসহ কয়েক ডজন সোশ্যাল-মিডিয়া পরিষেবা নিষিদ্ধ করার পর বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে।

কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। কিন্তু ক্ষতি যা হওয়ার হয়ে গেছে – বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রায় ১৯ জন নিহত এবং শত শত আহত হয়। এরপর আন্দোলন তীব্র হয় এবং প্রধানমন্ত্রী পদত্যাগ করেন।

প্রতিবাদ আন্দোলনগুলো স্ফুলিঙ্গের মাধ্যমে প্রজ্বলিত হলেও প্রায়শই জ্বালানির ‘বিশাল ভাণ্ডার’ সামনে চলে আসে। নেপালের ক্ষেত্রে জ্বালানি, অর্থাৎ অভিযোগগুলোর মধ্যে দুর্নীতি এবং অর্থনৈতিক সুযোগের অভাব ছিল।

ইন্দোনেশিয়ার রাস্তায় বিক্ষোভকারীদের ঢেউ তোলার মাত্র কয়েকদিন পর নেপালের বিক্ষোভ শুরু হয়। জাকার্তায় আইন প্রণেতাদের জন্য ৩০০০ ডলারের আবাসন ভাতা থেকে এর সূত্রপাত হয়। সেই অস্থিরতা অবশেষে ইন্দোনেশিয়ার শাসক শ্রেণীর দুর্নীতি এবং দায়মুক্তির বিরুদ্ধে একটি বৃহত্তর আন্দোলনে পরিণত হয়।

এছাড়া গত বছরই তরুণ বিক্ষোভকারীরা বাংলাদেশজুড়ে সমাবেশ করেছিল, যার পরিণতিতে দীর্ঘদিনের নেত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ঘটে।

কোন আঞ্চলিক আন্দোলন চলছে?

তিনটি দেশেই আন্দোলনে সামনের সারিতে ছিলেন তরুণরা- যারা অর্থনৈতিকভাবে হতাশ এবং দুর্নীতি ও অভিজাতদের সুযোগ-সুবিধার ওপর ক্ষুব্ধ।

নেপালের বিক্ষোভ ‘জেন-জি প্রতিবাদ’ নামে পরিচিত হয়ে ওঠে, যার আংশিক কারণ হলো তথাকথিত ‘নেপো কিডস সমাজ’-এর সম্পদের পাহাড় ও সুযোগ-সুবিধা।

নেপাল সহিংস অভ্যুত্থানের সঙ্গে অপরিচিত নয়। কারণ এক দশক ধরে চলা মাওবাদী বিদ্রোহের শিকার হয়েছে দেশটি। ওই বিদ্রোহে ১৭ হাজারেরও বেশি লোক নিহত হয় এবং ২০০৮ সালে রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে।

সরকারের পিছু হটা এবং প্রধানমন্ত্রীর প্রস্থান বিক্ষোভকারীদের শান্ত করার জন্য যথেষ্ট হবে কিনা, তা এখনো স্পষ্ট নয়।

তবে এটি নিশ্চিতভাবে বলা যায়, এশিয়ার বিভিন্ন প্রান্তের তরুণরা এখন ক্ষুব্ধ এবং পরিবর্তনের দাবিতে মুখর।

তথ্যসূত্র: ব্লুমবার্গ

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকেবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ

দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনেরবিস্তারিত পড়ুন

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টারবিস্তারিত পড়ুন

  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ
  • নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর