মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরে আল্লাহ কেও পাবা না আর ভোটও কাজে আসবে না: পার্থ

দুর্গাপূজায় উপস্থিত হয়ে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থও। সমালোচনা করে শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সেখানে তিনি ভোট চাইতে গিয়ে আল্লাহকে নারাজ না করার আহ্বান জানিয়েছেন।

তার ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য হুবুহু দেওয়া হলো-

‘ভোটের জন্য আল্লাহ কে নারাজ করোনা, পরে আল্লাহ কেও পাবা না আর ভোটও কাজে আসবে না।

প্রত্যেকেই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে এটা সুনিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।

আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক।’

দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আলোচিত আইনজীবী অ্যাডভোকেট শিশির মুনির। তিনি রোজার সঙ্গে পূজাকে তুলনা করেছেন অভিযোগ করে অনেকে এর সমালোচনা করছেন। এর মধ্যেই ব্যারিস্টার পার্থ সে দিকে ইঙ্গিত করে পোস্ট দিলেন।

পার্থ ২০০৮ সালের নির্বাচনে ভোলার একটি আসন থেকে বিজয়ী হন। ২০১৮ সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। দীর্ঘদিন বিএনপির জোটসঙ্গী হিসেবে থাকলেও পরবর্তী সময়ে ঘোষণা দিতে জোট ত্যাগ করেন।

তবে সম্প্রতি বিএনপির সঙ্গে তার ঘনিষ্ঠতা আবার বেড়েছে। গুঞ্জন রয়েছে, ঢাকা-১৭ আসনটি এবারও পার্থের জন্য ছেড়ে দিতে পারে বিএনপি।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ

দেশের বাহিরে টাকা পাচারের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ওবিস্তারিত পড়ুন

  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’ : আসিফ মাহমুদ
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী