বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে চালু হচ্ছে হটলাইন

কোরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে কেন্দ্রীয়ভাবে একটি হটলাইন খোলা হবে বলে জানিয়েছেন প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।

বুধবার (২১ মে) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিশেষ সহকারী এ কথা বলেন।

এ সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

কোরবানির পশুর যানবাহনে চাঁদাবাজি বন্ধে সরকারের উদ্যোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিশেষ সহকারী বলেন, আজ এ উচ্চপর্যায়ের মিটিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) উপস্থিত ছিলেন। কোরবানির পশু পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজি যাতে কমিয়ে আনা যায়, সেজন্য পুলিশ এবং হাইওয়ে পুলিশের বিভিন্ন ইউনিট সারাদেশে তৎপর থাকবে। সেনাবাহিনী সারাদেশে মোতায়েন আছে, বেসামরিক প্রশাসনকে তারা আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সহায়তা দিচ্ছে।

তিনি বলেন, এখানে কেন্দ্রীয়ভাবে মনিটরিংয়ের একটা ব্যবস্থা থাকবে। যেখানে একটা সেল গঠন করা থাকবে, একটা হটলাইন থাকবে। যে কেউ যদি চাঁদাবাজির সম্মুখীন হন, কোনো অবস্থাতেই যাতে তিনি চাঁদা না দেন।

‘পুলিশের ৯৯৯ একটা আছে, যেটা সবার মনে থাকে। এছাড়া কেন্দ্রীয়ভাবে সচিবালয়ে একটি হটলাইন থাকবে। সেখানে ফোন করে যে কেউ ভুক্তভোগী, কমপ্লেইন করবেন। ঘটনা কোথায় হচ্ছে, যদি পুলিশের চেইনের মাধ্যমে সেখানে পৌঁছায় তবে সেটা অবশ্যই বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হবে।’

আব্দুল হাফিজ বলেন, মিডিয়ার মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করবো, হটলাইনের যে সুবিধাটা, আমাদের যারা ভুক্তভোগী বা পটেনশিয়াল ভুক্তভোগী, তারা যদি ব্যবহার করেন আমার মনে হয় এটা থেকে উপকার পাওয়া যাবে। এখানে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে, সামরিক বাহিনী থাকবে। আমি বলবো, আপনারা যারা রাস্তায় চাঁদাবাজির শিকার হতে পারেন, তারা অনুগ্রহ করে এ সুবিধাটা গ্রহণ করবেন। আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে আমার মনে হয় তারা এ বিষয়ে তড়িৎ ব্যবস্থা নেবে।

তিনি বলেন, সচিবালয়ে একটা হটলাইন থাকবে। বিভাগীয় পর্যায়ে প্রত্যেক বিভাগেই থাকবে এবং জেলা পর্যায়ে থাকবে।

‘সারাদেশে পুলিশের নেটওয়ার্ক আছে, সেনাবাহিনী মোতায়েন আছে। তারা অবশ্যই এ বিষয়ে ব্যবস্থা নেবে। তাই আমরা এ সিন্ডিকেটের কাছে মাথা নত না করি। চাঁদাবাজদের কাছে আমরা মাথা নত না করি। আমরা একটু শক্ত হই’, বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ।

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও গণহারে ভোটারের নামবিস্তারিত পড়ুন

  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প