সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই ৫০ ওয়াক্তের সাওয়াব

প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়া আবশ্যক। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। পরে তা পাঁচ ওয়াক্তে এসে স্থির হয়। হাদিসের বর্ণনায় এমনটিই প্রমাণিত, যারা ৫ ওয়াক্ত নামাজ পড়বে তাদের জন্য পঞ্চাশ ওয়াক্তের সাওয়াবই মিলবে।

আল্লাহ তাআলার কোনো কথা বা ওয়াদার পরিবর্তন হয় না। তিনি বান্দাকে পাঁচ ওয়াক্ত আদায়ের মাধ্যমে ৫০ ওয়াক্তের সাওয়াব দেবেন। হাদিসে এসেছে-

হজরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মেরাজের রাতে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর উপর ৫০ (পঞ্চাশ) ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল। তারপর কমাতে কমাতে ৫ (পাঁচ) ওয়াক্তে সীমাবদ্ধ করা হয়। তারপর (আল্লাহ তাআলার পক্ষ থেকে) ঘোষণা করা হল-

‘হে মুহাম্মাদ! সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম; আমার কাছে কথার কোনো অদল-বদল নেই। আপনার জন্য এই পাঁচ ওয়াক্তের মধ্যে পঞ্চাশ ওয়াক্তের সওয়াব রয়েছে।’ (তিরমিজি, বুখারি ও মুসলিম)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা। কেননা এ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলেই মহান আল্লাহ তাআলা বান্দাকে ৫০ ওয়াক্ত নামাজের সাওয়াব দান করবেন।

তাছাড়া নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের আলাদা অজু, দোয়া, তাসবিহর সাওয়াব তো রয়েছেই। যারা ৫ ‍ওয়াক্ত নামাজ আদায় করেন, এমনিতেই তাদের গোনাহ ক্ষমা করে দেয়া হয়। হাদিসে এসেছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, পাঁচ ওয়াক্তের নামাজ এবং জুমআর নামাজ; (এক জুমআ হতে) পরবর্তী জুমআর নামাজে তার মাঝখানে সংঘটিত (ছোটখাট) গোনাহসমূহের কাফফারা (ক্ষতিপূরণ) হয়ে যায়; তবে শর্ত হল কাবীরা গুনাহ হতে বেঁচে থাকতে হবে।’ (তিরমিজি, তালিকুর রাগিব)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন। আমিন।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?