বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তানে হামলার ভিডিও প্রকাশ করল ভারতীয় সেনাবাহিনী

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক ফের তীব্র উত্তেজনায় পৌঁছেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে পাকিস্তানের অন্তত ছয়টি স্থানে বিমান হামলা চালিয়েছে ভারত। দেশটির সেনাবাহিনী একটি সংবাদ সম্মেলনে এ হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করে। সংবাদমাধ্যম এনডিটিভিতে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত নয়টি সন্ত্রাসী ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। অভিযানে জইশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তইয়্যেবা এবং হিজবুল মুজাহিদিনের ঘাঁটিগুলো ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ভারত। হামলায় প্রায় ৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলেও জানানো হয়।

ভারতের প্রতিরক্ষা সূত্র জানায়, মঙ্গলবার রাত ১টা ০৪ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত চালানো হয় এই অভিযান। প্রথম ধাপে হামলা হয় কোটলির মারকাজ আব্বাস ক্যাম্পে। যা লস্কর-ই-তইয়্যেবার আত্মঘাতী বোমা হামলাকারীদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে আরও কয়েকটি ঘাঁটি টার্গেট করে বোমাবর্ষণ চালানো হয়।

ভারতের প্রতিরক্ষা বাহিনী এক যৌথ সংবাদ সম্মেলনে জানায়, এই অভিযান ছিল প্রয়োজনীয়, পরিকল্পিত এবং আত্মরক্ষামূলক।

পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিংহ সাংবাদিকদের বলেন, “পেহেলগাম হামলার পরিকল্পনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অপরিহার্য হয়ে উঠেছিল। পাকিস্তানের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না আসায় আমাদের এই পদক্ষেপ নিতে হয়েছে।”

তারা আরও বলেন, “এই অভিযান ছিল সীমিত পরিসরে, দায়িত্বশীল ও অনুপাতিক। লক্ষ্য ছিল সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস এবং ভবিষ্যতে এমন হামলা প্রতিরোধ।”

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক অনির্ধারিত সফরে দিল্লি গেছেন। সোমবারবিস্তারিত পড়ুন

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ