শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাটকেলঘাটার কাশিপুরে আশ্রমে সাধু সঙ্গের শতবর্ষ উদযাপন অনুষ্ঠিত

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা থানার ছোট কাশিপুরে সাধু সঙ্গের শতবর্ষ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে ছোট কাশিপুর মোড়স্থ আশ্রম আখড়ায় সাধু সঙ্গের শতবর্ষ উদযাপন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধু সঙ্গের শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি চন্দ্র সেকর দাস। জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সেলিম হোসেনের সঞ্চলনায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্যে রাখেন, জেলা ভুমিহীন সমিতির সহ-সভাপতি এবং নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সরুলিয়া ইউপি মেম্বার মোঃ মাসুম, মহিলা মেম্বার মনোয়ারা খাতুন, মোঃ রুহুল আমিন, মোঃ কামরুল ইসলাম, সাধু সঙ্গের শতবর্ষ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মাদব দাস, ভুমিহীন নেতা হাফিজুর রহমান, রিয়াজুল ইসলাম, সাংবাদিক সেলিম হোসেন, ভুমিহীন নেত্রী সাংবাদিক শাহানারা খাতুন রিনা প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। তাই হিন্দু, খ্রিষ্টান, বৌধ ও মুসলিম আমরা সবাই ভাই ভাই। যার যার ধর্ম সে পালন করবে। তাই দীর্ঘদিন ধরে এই সরকারি জায়গায় আশ্রম স্থাপন করে সাধু সঙ্গের উদযাপন করে আসছে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ। কিন্তু একটি তৃতীয় পক্ষ এই জায়গার সামনে দোকান ঘর গড়ে তোলাকে কেন্দ্র করে হিন্দু মুসলিমের মধ্যে বিরোধ সৃষ্টি হবার আশঙ্কা। তাই এই জায়গাটি দখল করাকে কেন্দ্র করে যেন হিন্দু মুসলিমের মধ্যে কোন বিরোধ সৃষ্টি না হয় প্রশাসনের কাছে দাবি জানান বক্তারা।

প্রশাসনের কাছে আরো দাবি জানায় এই এলাকার দুই ধর্মের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারেন। তাই এই এলাকার দুই ধর্মের মানুষের মধ্যে যে বিরোধ চলছে বিরোধটি দ্রুত সমাধানের মধ্য দিয়ে দুই ধর্মের মানুষের আপোষ মিমাংসা করে দেওয়ার জন্য প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধির কাছে দাবি জানিয়ে এসব কথা ব্যক্ত করেন বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যামবিস্তারিত পড়ুন

  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
  • সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ