বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিকে হালদারের বিরুদ্ধে রেড এলার্ট জারির জন্য ইন্টারপোলে চিঠি

পিকে হালদারের বিরুদ্ধে রেড এলার্ট জারির জন্য ইন্টারপোলে চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার (৪ জানুয়ারি) সকালে পি কে হালদারের ঘনিষ্ঠজন শঙ্খ বেপারীকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। পিকে হালদারের সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় শঙ্খ বেপারীকে ওইদিন সকালে দুদক কার্যালয়ে ডাকা হয়। অভিযোগ, তার নামে রয়েছে পি কে হালদারের একটি ফ্ল্যাট। আড়াইঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেন তদন্ত কর্মকর্তা।

দুদক সচিব জানান, পিকে হালদারের ফ্ল্যাটটি কিভাবে-কেন শঙ্খ বেপারীর নামে- তা নিয়েই ছিল জিজ্ঞাসাবাদ। তবে জিজ্ঞাসাবাদের বক্তব্যে পিকে হালদারের এমন আরো সম্পদ গচ্ছিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) পিকে হালদারের ২টি ফ্ল্যাট ও প্রায় ৬ একর জমি জব্দের নির্দেশ দেয় আদালত। সুবিধাজনক সময়ে কোটি টাকার এসব সম্পদ জব্দ করতে দুনীতি দমন কমিশনকে আদেশ দিয়েছেন বিচারিক আদালত।

গত বছর দুদক অবৈধ ক্যাসিনো মালিকদের সম্পদের তদন্ত শুরু করলে পি কে হালদারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠে আসে। চলতি বছর ৮ জানুয়ারি দুদক অজ্ঞাত সূত্র থেকে প্রায় ২৭৪ কোটি ৯১ লাখ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে।

ইন্টারন্যাশনাল লিজিং থেকেই এক হাজার ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে পি কে হালদারের বিরুদ্ধে। এ ছাড়া তার বিরুদ্ধে সব মিলিয়ে প্রায় তিন হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করার প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন।

গত ১০ ফেব্রুয়ারী অর্থপাচার মামলায় পিকে হালদার ও তার পরিবারের ৮ সদস্যসহ পিপলস লিজিংয়ের ১২ জনের স্থাবর-অস্থাবর সম্পদ, ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দ রাখার আদেশ আপিল বিভাগে বহাল থাকে।

বিদেশে পলাতক পিকে হালদারের একাধিক বান্ধবীর নামে ৭০-৮০ টি অ্যাকাউন্টে অর্থ পাচারের প্রমাণ পেয়েছে দুদক। তার বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের মামলাও করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক