রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরের কাউখালীতে গণধর্ষণের ভিডিও ভাইরাল করার হুমকিতে স্কুলছাত্রীর আত্মহত্যা

পিরোজপুরের কাউখালী উপজেলায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণ ও সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি দেওয়ায় স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে কাউখালী থানায় ৫ জনকে আসামি মামলা করেন। মামলার আসামি শাকিল হোসেনকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, কাউখালী উপজেলার ছোট বিড়ালজুড়ি গ্রামের নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে একই উপজেলার কাঠালিয়া গ্রামের সজিব খান (২৪), মো. সাকিল (২৩), আকাশ মীরসহ (২৪) চার-পাঁচজন প্রায়ই উত্ত্যক্ত করতেন।

তারা গত ১৬ জুলাই মোবাইল ফোনে স্কুলছাত্রীকে ডেকে স্থানীয় হাবিব মীরের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। সেখানে স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করেন এবং দৃশ্যগুলো মোবাইলে ভিডিও ধারণ করে রাখেন অভিযুক্তরা। এরপর তারা স্কুলছাত্রীকে তাদের সঙ্গে অনৈতিক সম্পর্ক চালিয়ে যাওয়ার কুপ্রস্তাব দেন। তাদের প্রস্তাবে রাজি না হলে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন তারা।

এ হুমকিতে লোকলজ্জার ভয়ে স্কুলছাত্রী ১৬ জুলাই রাতে ঘরের বারান্দায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। সেখানে ১৭ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় স্কুলছাত্রী। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে ২২ জুলাই রাতে কাউখালী থানায় মামলা করেন।

কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনী আমিন বলেন, স্কুলছাত্রীকে আত্মহত্যার প্ররোচনায় তার বাবা বাদী হয়ে ৫ জনকে নামীয় ও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। মামলার ২ নং আসামি শাকিল হোসেনকে (২৩) গ্রেফতার করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়

মামলার ভারে নুয়ে পড়া সাতক্ষীরার বিচারিক কর্মকান্ডকে দ্রুততম সময়ে বিচার প্রার্থী মানুষেরবিস্তারিত পড়ুন

বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খুনি সেনা কর্মকর্তা মেজর (অব.)বিস্তারিত পড়ুন

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুরবিস্তারিত পড়ুন

  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী
  • বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
  • আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ
  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের
  • জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম