মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুলিশ হারানো সন্তানকে বাবা-মায়ের কোলে তুলে দিল

হারানো শিশুকে তার অভিভাবকের কাছে তুলে দিয়েছে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। শুক্রবার (৫ মার্চ) তাসলিমা খাতুন (৩) নামের শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর শিশুটিকে তার বাবা মো. জহুরুল ইসলাম ও মা আদুরী বেগমের কাছে ফিরিয়ে দেয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তাদের বাড়ি গোদাগাড়ী উপজেলার আলাতলী গ্রামে। বর্তমানে তারা কাশিয়াডাঙ্গা এলাকার গুচ্ছগ্রামে বাস করেন।

পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বেলডাঙ্গাপাড়া গ্রামের বুলবুল হোসেনের ছেলে বাপ্পি (২৫) ওই এলাকায় শিশু তাসলিমাকে কান্না করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখতে পান। তিনি শিশুটিকে কাশিয়াডাঙ্গা থানায় নিয়ে আসেন। পুলিশ তার অভিভাবকের অনুসন্ধান করে এবং পরিচয় নিশ্চিতের পর বাবা-মায়ের কাছে হস্তান্তর করে।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, শুক্রবার সকালে শিশুটি বাড়ি থেকে বের হয়ে পথ হারিয়ে ফেলে। রাস্তায় কান্না করছিল দেখে একজন থানায় নিয়ে আসেন।

তিনি আরও বলেন, আমরা বিট পুলিশিংয়ের মাধ্যমে মাইকিং ও আরও অনেকভাবে তার অভিভাবকের খোঁজ করি। পরে পরিচয় নিশ্চিত করে আইনি প্রক্রিয়া শেষে তাদের হাতে বাচ্চা তুলে দেই।

একই রকম সংবাদ সমূহ

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়

নিয়োগের সময়কার বিধিমালা উপেক্ষা করে পরবর্তী সময়ে নতুন কোনো শর্ত বা বিধিবিস্তারিত পড়ুন

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষাবিস্তারিত পড়ুন

  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী