বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রজনন মৌসুম : ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ২২ দিন নদী ও উপকূলীয় এলাকায় মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

বুধবার (১১ অক্টোবর) মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। সেটা অব্যাহত থাকবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।

নিষেধাজ্ঞার কারণে সাগর ও নদী থেকে ট্রলার নিয়ে উপকূলে ফিরতে শুরু করেছেন জেলেরা। ইতোমধ্যে শত শত ট্রলার ভিড়েছে বরগুনার পাথরঘাটা বিএফডিসি ঘাটে।

আশ্বিনের পূর্ণিমা ইলিশ প্রজননের প্রধান মৌসুম। এ সময় সমুদ্র থেকে ডিম ছাড়ার জন্য মিঠা পানির নদ-নদীতে চলে আসে মা ইলিশ। আর এই ডিম ছাড়া নির্বিঘ্ন করতে ২২ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

জেলেরা জানান, আষাঢ় থেকে আশ্বিন চার মাস ইলিশ শিকারের প্রধান মৌসুম। কিন্তু এর মধ্যে ৬৫ দিন নিষেধাজ্ঞা শেষ হতেই বৈরী আবহাওয়ার কারণে ইলিশ শিকার করতে পারেননি তারা। এছাড়া নদ-নদীতে পর্যাপ্ত ইলিশ না থাকায় লোকসানের মুখে পড়েছেন জেলেরা।

তারা জানান, নিষেধাজ্ঞার সময় বরগুনা উপকূলের প্রায় দেড় লাখ জেলে বেকার হয়ে পড়বেন।

গত ২০ সেপ্টেম্বর ইলিশ সম্পদ উন্নয়নসংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় ২২ দিনের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহন, বেচাকেনা, মজুত ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে এবং একই সঙ্গে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

একরাতেই মানচিত্র থেকে উধাও ভারত, স্যাটেলাইট ছবিতে অবিশ্বাস্য দৃশ্য!

২২ জুলাই ভোররাত ৩টার দিকে ভারতের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিকবিস্তারিত পড়ুন

উত্তপ্ত পশ্চিমবঙ্গ, রাস্তায় নামলেন মমতা ব্যানার্জী

তীব্র আন্দোলনে নয়াদিল্লিতে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই রাজনীতির মাঠ গরম করেবিস্তারিত পড়ুন

মোদিজি, দেশটা আপনার বাপের নয়: কেজরিওয়াল

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন আমবিস্তারিত পড়ুন

  • নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে বাসভবনের সামনে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের অবস্থান
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ শুরু আগস্টে
  • ককরোচ পার্টির বিক্ষোভে রণক্ষেত্র দিল্লি, বন্ধ হলো ইন্টারনেট
  • মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা
  • লোকসভার সর্বদলীয় বৈঠকে তৃণমূলের বিদ্রোহীরা, ওয়াকআউট করে ক্ষোভ প্রকাশ
  • ভারতে শিশু ধর্ষণের প্রধান অভিযুক্ত এনকাউন্টারে নিহত
  • পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয়
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস