শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রথমবারের মতো ইউরোপ যাচ্ছে চুকনগরের সবজি

বাণিজ্যিকভাবে এই প্রথম চুকনগর থেকে ইতালি ও ইংল্যান্ডে সবজি রপ্তানি শুরু হচ্ছে। খুলনার ডুমুরিয়া উপজেলার ভিলেজ সুপার মার্কেট থেকে এসব সবজি পাঠানো হবে। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এসব সবজি পাঠানো হচ্ছে। এসব সবজির মধ্যে আছে পেঁপে, পটোল, কচুর লতি ও কাঁচকলা।

জানা গেছে, প্রথম চালানে এক মেট্রিক টন সবজি রপ্তানি করা হচ্ছে। এনএইচবি করপোরেশন ও আরআর এন্টারপ্রাইজ নামের দুটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব সবজি রপ্তানি করছে। এনআইচবি করপোরেশন ইতালি এবং আরআর এন্টারপ্রাইজ ইংল্যান্ডে সবজি রপ্তানি করবে। সবজি রপ্তানিতে সার্বিক সহযোগিতা করছে ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আর আর্থিক সহায়তা দিচ্ছে উত্তরণের সফল নামের একটি প্রকল্প।

ডুমুরিয়ার ভিলেজ সুপার মার্কেটের তত্ত্বাবধায়ক ও উত্তরণ পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, ‘সফল’ প্রকল্পের আওতায় খুলনা ও যশোরে প্রায় দেড় লাখ কৃষক নিরাপদ সবজি উৎপাদন করছেন। সেই সবজি প্রক্রিয়াকরণের জন্য ডাচ সরকারের আর্থিক সহায়তায় ডুমুরিয়ায় ভিলেজ সুপার মার্কেট প্রতিষ্ঠা করা হয়েছে। সেখান থেকে এ বছর ১২০ মেট্রিক টন সবজি রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার অংশ হিসেবে এই চালানে ইতালি ও লন্ডনে এক টন সবজি পাঠানো হচ্ছে।

২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ থেকে ১৬ কোটি ৪০ লাখ ডলারের সবজি রপ্তানি হয়। তবে চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে সবজি রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৪৪ দশমিক ৩৭ শতাংশ হ্রাস পেয়েছে। মূলত কোভিড পরিস্থিতির কারণেই রপ্তানি কমেছে বলে বিশ্লেষকেরা মনে করেন।

তবে শুধু সবজিই নয়, কোভিডের কারণে গত বছর সামগ্রিকভাবেই রপ্তানি কমে যায়। মো. শহিদুল ইসলাম আরও বলেন, নিরাপদ সবজি উৎপাদন করতে যে ধরনের খাটুনির প্রয়োজন হয়, সে অনুযায়ী দাম পান না কৃষকেরা। একবার রপ্তানির দ্বার খুলে গেলে কৃষকদের সেই সমস্যা আর থাকবে না।

সারা বিশ্বেই মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ছে। বাড়ছে ফল ও সবজি খাওয়ার প্রবণতা। সে কারণে সবজি রপ্তানির সম্ভাবনা উজ্জ্বল বলেই মনে করেন বিশ্লেষকেরা। তবে সবজি রপ্তানির ক্ষেত্রে সঠিকভাবে উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। কৃষকদের পক্ষে এসব নিশ্চিত করা সম্ভব নয়।

বিশ্লেষকদের মত, এসব ক্ষেত্রে বড় শিল্প প্রতিষ্ঠানের এগিয়ে আসা উচিত। এদিকে ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোছাদ্দেক হোসেন বলেন, ডুমুরিয়া সবজি উৎপাদনের জন্য বিখ্যাত। রপ্তানিকারকদের নির্দেশনা অনুযায়ী সবজি প্রক্রিয়াজাত করার পর রপ্তানি করা হচ্ছে। এটি সফল হলে কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে।

একই রকম সংবাদ সমূহ

সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারেবিস্তারিত পড়ুন

দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবেবিস্তারিত পড়ুন

প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী বছর থেকে দেশের প্রায়বিস্তারিত পড়ুন

  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত
  • জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে
  • জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী
  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা