শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রথা ভেঙে মুখ্যমন্ত্রীর আসন ছেড়ে মন্ত্রীদের পাশে বসলেন বিজয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় বিধানসভায় দীর্ঘদিনের প্রচলিত আসন বিন্যাসের ব্যতিক্রম ঘটিয়ে নিজের নির্ধারিত আসন ছেড়ে মন্ত্রীদের পাশে গিয়ে বসেছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজ্য বিধানসভার অধিবেশনের বিকেলের অধিবেশনে এ ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী সাধারণত স্পিকারের আসনের কাছাকাছি পৃথক একটি নির্ধারিত আসনে বসেন। আর মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর পাশে সামনের সারিতে বসেন। সাধারণত জ্যেষ্ঠতার ভিত্তিতে মন্ত্রীদের আসন নির্ধারণ করা হয়।

তবে এদিন বিজয় নিজের নির্ধারিত আসন ছেড়ে সামনের সারিতে মন্ত্রীদের সঙ্গে বসেন। তিনি কে এ সেনগোট্টাইয়ান ও আধাভ অর্জুনার মাঝখানে আসন নেন। মুখ্যমন্ত্রীর এমন আসন পরিবর্তন বিধানসভার প্রচলিত রীতির বাইরে হওয়ায় তা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।

বিধানসভায় কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে আলোচনা চলার মধ্যেই বিজয়ের এই আসন পরিবর্তন নজরে আসে। দীর্ঘদিনের প্রথা ভেঙে মুখ্যমন্ত্রীর মন্ত্রীদের সঙ্গে বসার বিষয়টি অধিবেশনে উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে।

তামিলনাড়ুর রাজনীতিতে বিজয় চলচ্চিত্রজগতের পরিচিত মুখ। তিনি তামিলগা ভেত্রি কাজাগাম নামে রাজনৈতিক দল গড়ে সক্রিয় রাজনীতিতে আসেন। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিধানসভায় তার এ ধরনের ব্যতিক্রমী আচরণ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হতে গিয়ে নিজেদের স্বার্থ বিসর্জন দিতে চায় নাবিস্তারিত পড়ুন

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

  • এক সপ্তাহেও কাটেনি সংকট, কলকাতায় হোটেল না পেয়ে দিশাহারা বাংলাদেশিরা
  • ভারত ধর্মশালা নয়, নাগরিকরাই থাকবেন: অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • বিহারে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিপ্রার্থীরা, জলকামান চালাল পুলিশ
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • কলকাতায় হোটেল ছাড়তে হচ্ছে বাংলাদেশিদের, থাকার খরচ বেড়ে তিনগুণ
  • ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি
  • ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ