বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রিত্ব মানে ভোগবিলাসে গা ভাসিয়ে দেওয়া নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রিত্ব মানে ভোগবিলাসে গা ভাসিয়ে দেওয়া নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এর (প্রধানমন্ত্রিত্ব) অর্থ হলো দেশের মানুষের সেবা করার সুযোগ।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মলেন কেন্দ্রে সোমবার সকালে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সুবর্ণজয়ন্তী ও সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি, আমি কিন্তু মানবতাবোধ দিয়েই এ দেশের মানুষকে কীভাবে সেবা করে যাব, আমার মতো করে, আমি সেই সেবাটাই মানুষকে দিয়ে যাচ্ছি।

‘ক্ষমতাটা আমার কাছে একটা সুযোগ, বাংলাদেশের জনগণের সেবা করার। এখানে প্রধানমন্ত্রী হিসেবে ভোগবিলাসে গা ভাসিয়ে দেয়া নয়; বাংলাদেশের জনগণের মৌলিক চাহিদা পূরণ করবার এবং তাদের সেবা দেওয়ার একটা সুযোগ হিসেবে আমি মনে করি। কাজেই আপনারাও যে যেখানে, যে প্রফেশনে থাকেন, আপনারা মানবতাবোধ নিয়ে মানুষের পাশে থাকবেন। এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ।’

চিকিৎসকের ব্যবহারে রোগী অর্ধেক সুস্থ হয়ে যায় বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই সেবার ব্রত নিয়েই রোগীদের চিকিৎসা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান সরকারপ্রধান।

তিনি বলেন, একটা কথা আমি আমাদের চিকিৎসকদের বলব, দেখুন, আপনারা মানুষের সেবা দেন। যখন একজন রোগী ডাক্তারের কাছে যায়, চিকিৎসা, ওষুধের চেয়েও ডাক্তারের দুটো কথা সেটাও কিন্তু মানুষকে অনেক ক্ষেত্রে সুস্থ করে বা তাদের ভেতর একটা আত্মবিশ্বাস সৃষ্টি করে।

‘সেই বিষয়টার দিকেও একটু বিশেষভাবেই দৃষ্টি দিতে হবে যে, এটা শুধু একটা পেশা হিসেবে না; মানুষের সেবা করেন, সেবার ব্রত নিয়ে আপনারা মানুষের পাশে থাকবেন। সেটাই আমরা আশা করি। কারণ ডাক্তারের কথায় রোগী অর্ধেক ভালো হয়ে যায়। সেটা হলো বাস্তবতা।’

একই রকম সংবাদ সমূহ

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন, মন্ত্রিসভার কোনো সদস্য প্রত্যাশিতভাবে দায়িত্ব পালনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্তবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • গাজী নজরুলের বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ
  • শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
  • মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের
  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ শুরু আগস্টে
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর