সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘প্রধানমন্ত্রী দায়িত্বের বাইরেও কাজ করেন, যেটা মায়ের ফিল দেবে আপনাকে’ : সাকিব

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ঘটে যাওয়া নানা সমস্যার সমাধান প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ঠিক হয়েছে। তিনি সবসময় ক্রিকেট নিয়ে সরব। বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবনা আগে থেকেই।

বৃহস্পতিবার ৭৭তম জন্মদিন ছিল শেখ হাসিনার। এবার এ দিনটি উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছে বিসিবি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

যেখানে প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলেছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান।

তিনি বলেন, ‘শুধু আমাকে না, আমাদের পুরো দলকেই উনি অনেক অনুপ্রাণিত করে। কারণ সবসময় উনি ক্রিকেট নিয়ে যে যোগাযোগটা রাখে, যেভাবে খোঁজখবর নেয়।

দেশের প্রধানমন্ত্রী যখন একটা জিনিসের ব্যাপারে আপনার আগ্রহ দেখাবে, স্বাভাবিকভাবেই এই জায়গাতে সবারই আগ্রহটা অনেক বেড়ে যায়। শুধু ভালো সময়ে না, খারাপ সময়েও অনেক বেশি খোঁজখবর রাখে। যেটা হয়তো বাইরের মানুষরা জানতে পারে না। কিন্তু আমরা এটা খুব ভালোভাবেই জানি।’

‘আমার কাছে যেটা ফিল হয়, অনেক ক্ষেত্রে উনি মাননীয় প্রধানমন্ত্রী; এটা উনার দায়িত্ব, উনার করতে হবে। কিন্তু উনি উনার দায়িত্বের বাইরে গিয়েও অনেক কাজ করে। যেটা আর কী একজন মায়ের ফিল আপনাকে দেবে। ’

বিশ্বকাপ খেলতে ইতোমধ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ। সামনের এই বড় মিশনে প্রধানমন্ত্রীর দোয়াও পাশে থাকবে, এমনই আশা টাইগার অধিনায়কের, ‘পুরো বাংলাদেশের মানুষই দোয়া করবে। আমি নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রীও আমাদের জন্য দোয়া করবেন।

একই রকম সংবাদ সমূহ

সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ওবিস্তারিত পড়ুন

থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবংবিস্তারিত পড়ুন

সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার

আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, কর-জিডিপি অনুপাত বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী
  • রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী