বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধানমন্ত্রী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ লায়লা পারভীন সেঁজুতির

এসএম শহীদুল ইসলাম, সাতক্ষীরা: দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-এমপির প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক ও সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি।

একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক এসএম কামাল, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাগেরহাট জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু।

সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন, বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সাবেক সংসদ সদস্য একে ফজলুল হক।

বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আ হ ম তারেক উদ্দিনসহ সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক ও অগণিত শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন

সাতক্ষীরায় সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় লায়লা পারভীন সেঁজুতি। এছাড়া তিনি সর্বস্তরের মানুষের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন।

কৃতজ্ঞতা ও শুভেচ্ছা বার্তায় লায়লা পারভীন সেঁজুতি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি সর্বাগ্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।

শ্রদ্ধা জ্ঞপন করছি মহান ভাষা আন্দোলন, মহান স্বাধীনতা আন্দোলন, ছয়দফা আন্দোলন, গণ আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে যাঁরা প্রাণ বিসর্জন দিয়েছেন। আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি যাঁরা আমাকে শক্তি দিয়ে, সাহস দিয়ে, প্রেরণা দিয়ে, উৎসাহ দিয়ে আজ এ পর্যায়ে আসার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন।

আমি তাঁদের কাছে চিরঋণী হয়ে রইলাম। শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমার রাজনৈতিক সহযোদ্ধা, সহকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি যাঁদের শুভ কামনায় আমি এত দূর আসতে পেরেছি। পরম শ্রদ্ধায় স্মরণ করছি আমার শহিদ পিতা স ম আলাউদ্দীনকে। যাঁর আদর্শ ও নীতি আমার ধমনীতে প্রবাহিত।

আমি পরম করুণাময় মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব-কর্তব্য পালনে সর্বদা সহায় থাকেন। সবার জীবনে বয়ে যাক আনন্দধারা। শান্তির অভয়বাণী ধ্বনীত হোক সবার কন্ঠে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক